বাংলাদেশ সকাল
বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নাটোরে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাাঁদভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ-বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ দলের নেতা-কর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটার মাধ্যমে ছাত্র লীগের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন করা হয়। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের খুন !

সাতক্ষীরায় সোস্যাল মিডিয়াতে সীমাবদ্ধ বিরোধী দলের কার্যক্রম

মাগুরা থেকে অপহরণের শিকার স্কুলছাত্র ঝিনাইদহে উদ্ধার

যশোরে রেক্টিফাইড স্পিরিটসহ গ্রেফতার এক এবং মাদক সেবনের দ্বায়ে দুইজনকে কারাদন্ড 

দুদক চেয়ারম্যানের নামে ঘুষ বাণিজ্য; সেই দয়াজ অধরা

সীতাকুণ্ডে উদ্ভোধন হলো নায্য মূল্যে কৃষকের সবজি বাজার

একুশে আগষ্ট গ্রেনেড হামলা : আত্রাই উপজেলা আ’ লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রাণীশংকৈলে ভয়াবহ অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

ফুলপুরে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফুলপুর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে ৬ প্রশাসকের কার্যক্রম শুরু