বাংলাদেশ সকাল
শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জে বক্তাবলী গণহত্যা দিবস পালিত: ১৩৯ শহীদের স্মরণে দোয়া ও স্মরণসভা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৯, ২০২৫ ৩:৫৮ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ২৯ নভেম্বর, ২০২৫১৯৭১ সালের এই দিনে (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জ সদরের বক্তাবলী ইউনিয়নে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নৃশংসভাবে গণহত্যার শিকার ১৩৯ জন নিরীহ গ্রামবাসী শহীদের স্মরণে শনিবার সকালে বক্তাবলী বধ্যভূমিতে যথাযোগ্য মর্যাদায় দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসনের এই আয়োজনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা জানানো হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

স্মরণসভায় বধ্যভূমিটিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ, উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের বিষয়ে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। উপস্থিত বাসিন্দারা বধ্যভূমিকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে গড়ে তোলার দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সদর উপজেলা প্রকৌশলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিবসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় জনতা।

প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, বক্তাবলী বধ্যভূমি শিগগিরই রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত ও উন্নয়নের আওতায় আসবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

রূপগঞ্জে বিদেশী পিস্তল ও মদসহ সন্ত্রাসী মাহফুজ গ্রেফতার 

কচি ও কাঁচাদের নিয়ে রাখী বন্ধনে মেতে উঠলেন সুন্দর বন উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান শওকত মোল্লা

রংপুরে ডিবির অভিযানে ৫৪ পিস ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

ডিজিটাল বাংলাদেশ কুইজ প্রতিযোগিতায় ‘ক’গ্রুপে ১ম বিজয়ী সায়ন্তিকা বাড়ৈ ইন্দু

ঈদগাঁও নদীতে তলিয়ে যাওয়া আরমানের লাশ ৬দিন পর উদ্ধার 

নরসিংদীতে আমন ধানের সবুজ পাতায় দুলছে কৃষকের স্বপ্ন

মহররম উপলক্ষে করে কড়া নিরাপত্তার চাদরে থাকবে ভারত

১ জুন হতে বেনাপোল-মোংলা রুটে চলবে ট্রেন

শাজাহানপুরে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও মুহসিয়া তাবাসসুম