বাংলাদেশ সকাল
শনিবার , ৩ মে ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

বরগুনার আমতলী-পুরাকাটা খেয়া ভাড়ার মূল্য বৃদ্ধি করায় ইসলামি শ্রমিক আন্দোলনের মানববন্ধন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ৩, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা :

আমতলী-পুরাকাটা ইজারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের ভাড়া ফ্রি করাসহ ফেরিতে মোটরসাইকেল বাই সাইকেল ও রিকশা ফ্রিতে পাড় করা।

এই ৪ দফা দাবি নিয়ে (০৩ মে) শনিবার সকাল ১০ টায় আমতলী-পুরাকাটা খেয়াঘাটে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।আগামী ২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে মঙ্গলবার ৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আমতলী উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ মীর মুহাঃ সুলাইমান, মৌ-লোভী মোঃ শাহ আলম, মুফতি ওমর ফারুক জিহাদি, মাওঃ সাইফুল ইসলাম ও কাজী আল আমিন।

বক্তারা বলেন, আমতলী পুরাকাটা খেয়া ঘাট দিয়ে প্রতিদিন হাজারো গরিব অসহায় মানুষ জরুরি প্রয়োজনে পারাপার করতে হয়। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এখানে ধার্যকৃত ২৫ টাকা সকলের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই খেয়া ঘাটের ইদারা বাতিল ও খেয়া ভাড়া ১০ টাকা করার দাবিতে মানববন্ধন আয়োজনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমাদের দাবি মেনে না নিলে ইউএনও অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলন করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে রিক্সা ভ্যান শ্রমিকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

চট্টগ্রামে আওয়ামী সমর্থিত কাউন্সিলরের পিএস শিবিরকর্মী সাজ্জাদ হোসেন আটক

রাণীশংকৈলে বাজার কাঁপাতে প্রস্তুত ২০ মণ ওজনের কালা বাবু-একনজর দেখতে এলাকায় মানুষের ভীড় 

বাঁশজানীতে ৪০ বছরের জমিজামা মামলার ঘটনাস্থল পরিদর্শনে  কুড়িগ্রামের পুলিশ সুপার 

বিটিসিএল শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের জাতীয় শোক দিবসের আলোচনা সভা 

বিএমএসএস’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হলেন সাংবাদিক মোহাম্মদ হানিফ

দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজে ধীরগতি;  দুঃচিন্তায় নদীর তীরবর্তী মানুষ 

খাগড়াছড়িতে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ সিগারেট জব্দ, আটক-২

ডুমুরিয়ায় যুব মহিলা লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১শ’টি সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী