আব্দুল জব্বার (চঞ্চল), মেহেরপুর॥ মেহেরপুর মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রুগীরা ডাক্তার দেখাতে গেলেই পড়ছে বিপাকে। ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা রুগীদের সাথে একপ্রকার জোর পূর্বক ডাক্তারের করা প্রেসক্রিপশন কেড়ে নিয় ছবি তোলার চেষ্টা, এ যেন রীতিমত এক ছিনতাইকারীর চরিত্র বলে মনে করছে ভুক্তভোগী রুগীরা।
ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন হাতে বের হতে গেলে অসুস্থ ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে নিয়মিত। ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা যেমন ঔদ্ধ্যতা দেখাচ্ছে, তেমনি পিছিয়ে নেই ল্যাব মালিকদের দৌরাত্ম্য।
ল্যাব মালিকদের প্রতিনিধি হাসপাতালে প্রাঙ্গনে পাহারা বসিয়ে ব্যাবসায়িক ফয়দা লুটতে ডাক্তার-ক্লিনিক মালিক অসুস্থ রুগীদের শোষণ নিয়মিত কর্যক্রম বলে এই প্রতিবেদন সংগ্রহকালে চোখ আটকিয়ে যায়।




















