বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ ডিসেম্বর ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদী থেকে দুই যুবকের ম’র’দে’হ উদ্ধার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ

 

আবু বকর ছিদ্দিক রনি, বিশেষ প্রতিনিধি : যশোরের শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় মোঃ সাবুর আলী(৩৫) ও জাহাঙ্গীর কবির (৩৭) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার।

১৮ ই ডিসেম্বর ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠে,বেনাপোল পোর্ট থানাধিন দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেন ছেলে মোঃ সাবুর আলীর লাশ পাওয়া যায়। উপর দিকে পাঁচভুলট সীমান্ত এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একই থানার কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মোঃ ইউনুস মোড়লের ছেলে জাহাঙ্গীর কবির এর লাশ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ড ২১ বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে জাহাঙ্গীর কবির এর ভাই বলেন আমার ভাই ১৫ বছর ধরে ভারত থাকেন সেখানকার মেয়েকে বিয়ে করে ঐ দেশের নাগরিক হয়ে বসবাস করে,তার একটি কন্যা সন্তান আছে। সে কয়দিন আগে ভারত থেকে বাড়ি আসে, গতরাতে সে ভারতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

সাবুর আলীর স্ত্রী হাসি বেগম বলেন, একজন আমার বাড়িতে এসে খবর দেয় যে পুটখালী আমবাগানে আমার স্বামীকে মেরে ফেলে রেখে গেছে পরে আমি একটি ইজিবাইক নিয়ে সেখানে যেয়ে দেখি আমার স্বামী মটিতে পড়ে আছে, তখন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে পথের মধ্যে তিনি মারা যান। তিনি আরও বলেন আমার দুটি কন্যা সন্তান আছে। আমার সংসারে একমাত্র আয়ের উপার্জন ব্যক্তির ছিলেন এখন আমার এই বাচ্চা দুইটা নিয়ে কিভাবে চলবো।

তবে স্থানীয়রা বলছেন তাদেরকে ভারতীয় বিএসএফ পিটিয়ে মেরে ফেলে রেখে গেছেন বাংলাদেশ সীমান্তে।

২১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খুরশীদ আহমেদ জানান, সকালে পাঁচভুলট মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে ছিলো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে মরদেহটি এখানে আসলো এবং কিভাবে হত্যাকান্ড ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

মেহেরপুরে অনলাইন জুয়ার সাব এজেন্ট গ্রেফতার 

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাণীশংকৈল কাতিহার হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে কর্মচারীর কারাদন্ড

বাগমারায় সরকারি রাস্তা নির্মানে বাঁধা দেয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় দুইজন আহত

চিকিৎসাসেবা বঞ্চিত বরগুনায় ‘চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল’ স্থাপনের দাবিতে মানববন্ধন

শার্শায় কলেজ কর্মচারীর তিন গরু চুরি

আ.লীগের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইউকে ওয়েলস আ.লীগ

বরগুনায় তরুণ্যের ভাবনা শীর্ষক যুব সমাবেশ অনুষ্ঠিত 

ময়মনসিংহের আলালপুরে বাসচাপায় নিহত ৭: চালক ও সুপারভাইজার আটক