বাংলাদেশ সকাল
শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৬, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে একটি গভীর নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের সলিয়া দক্ষিন মাঠ থেকে এই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় শনিবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রাণীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম বলেন,বরেন্দ্র বহুমূখী উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যুৎ চালিত গভীর নলকূপের অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার স্বামী জনাব আলী মন্ডল। চলতি আমন মৌসুমে ধানের জমিতে পানি সেচ দেয়ার জন্য গভীর নলকূপ চালু রাখা হয়। হঠাৎ করেই শনিবার সকালে নলকূপে গিয়ে- দেখতে পান নলকূপের তিনটি ট্রান্সফরমার চোরেরা চুরি করে নিয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় তিন লক্ষ টাকা হতে পারে বলে জানান তিনি।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। চোরাই ট্রান্সফরমার উদ্ধার ও চোর চক্রকে ধরতে অনুসন্ধান চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পরিবারের অজান্তেই ৫ম শ্রেণি পড়ুয়া তিন সহপাঠীর কক্সবাজার ভ্রমণ, পুলিশের সহযোগিতায় উদ্ধার 

প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে প্রেমিকের আত্মহত্যা 

ঝিকরগাছা পৌরসভার ২৭তম প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত

পাওনা ৬০০ টাকা চাইতে গিয়ে বন্ধুদের হাতে বন্ধু খুন

বাগমারায় উচ্চ ফলনশীল জাতের ধান চাষে আগ্রহ বাড়ছে

আধিপত্য বিস্তারের জেরে বিএনপি নেতার মৃত্যু

নিয়োগের ব্যাপারে কিছুই জানে না স্কুলের সভাপতি 

পাইকগাছায় জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্রজনতার উপর বর্বারচিত হামলাকারী মিনারুল বহাল তবিয়তে

গুরুদাসপুরে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

জালালাবাদ যুবলীগের কর্মী সভা ও কাউন্সিল অনুষ্ঠিত