বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

 

আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রাণীনগর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তিতে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবে। আর প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মেধাবী খেলোয়ারকে খুজে বের করে আনতেই সরকার দেশব্যাপী এমন আয়োজন করে আসছে। সরকারের পক্ষ থেকে আগামীতেও এই ধরণের আয়োজন অব্যাহত রাখা বলেও জানান আয়োজকরা।

প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদিরউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার সরকার, এসএম আবু রায়হান, সাইদুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মনিরুজ্জামান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছোট থেকেই শিশুদের বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহী করতে না পারলে আগামীতে একটি সুস্থ্য, সবল ও মেধাবী প্রজন্ম পাওয়া সম্ভব নয়। তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলাসহ বিভিন্ন খেলাধুলার প্রতি কোমলমতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এমন আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় সংখ্যালঘুর জমি প্রতারণা করে লিখে নিয়ে উচ্ছেদে মারডাং, আহত ২ 

সৈয়দপুরে সাংবাদিক ফারুকের জমি দখলের চেষ্টা, হত্যার হুমকি; থানায় জিডি

নলডাঙ্গায় সেনাবাহিনীর কম্বল বিতরণ

গুরুদাসপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রামগড়ে রাতের আধাঁরে কৃষি জমি থেকে মাটি কাটা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের হানা : দুই লক্ষ টাকা জরিমানা

আমরা নগরীর উন্নয়ন চাই – মসিক মেয়র 

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভতে জুতা পরে হিরো আলমের ভিডিও নির্মাণ; ক্ষোভ প্রকাশ করলেন মুক্তিযোদ্ধারা

পরিস্থান বাসের স্টাফ কর্তৃক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে হাত

নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন