বাংলাদেশ সকাল
শনিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমরা নগরীর উন্নয়ন চাই – মসিক মেয়র 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৩ ১০:২০ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সংক্রান্ত অংশীজন সভা প্রধান অতিথিদের বক্তব্যে মেয়র বলেন, সেতু নির্মাণ কার্যক্রমের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রকল্প কতৃপক্ষকে অনুরোধ জানান।

তিনি আরও বলেন, এই ব্রিজটি ময়মনসিংহবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা উন্নয়ন চাই। প্রতিটি উন্নয়নেই জনসাধারণের সহযোগিতা প্রয়োজন হয়। তাই এ প্রকল্পের প্রতি সহযোগিতার মনোভাব রাখতে হবে।

স্থানীয় এলাকাবাসী প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, এ সংক্রান্ত সকল সহযোগিতায় আমি আপনাদের পাশে আছি। কোন বিষয়ে সমস্যা মনে হলে প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন। আপনাদের সাথে নিয়ে আমি কতৃপক্ষের সাথে যোগাযোগ করব।

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্প এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সংক্রান্ত অংশীজন সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।

সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে এবং সিসিডিবি’র সহযোগিতায় ১৩ নং দিগারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

ময়মনসিংহে সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নূর-ই-আলম এর সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পারভেজ-উর-রহমান, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সামাজিক উন্নয়ন বিশেষজ্ঞ শেখ নাভিদ আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিরপরাধ ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা ইসরাইলি সেনাদের

আমতলী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সাঈদ খোকন সভাপতি, সজীব আহমেদ সম্পাদক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজকে বিদায়ী সংবর্ধনা 

নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ আজিজুর রহমান বরখাস্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক 

সিকিমে সন্ধানকৃত ৩২০টি হিমবাহ হ্রদের ১৪টি বিপজ্জনক

বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

গঙ্গাচড়ায় সাংবাদিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার ২