বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অবরুদ্ধ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২৭, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা হাফিজার রহমান নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রায় ৫ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছিল। পরে সহকারী কমিশার (ভূমি) ও থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনাটি ঘটেছে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক হাফিজার রহমান উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানাগেছে, শিক্ষক হাফিজার রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানান ভাবে যৌন হয়রানী করে আসছিল। এ ঘটনায় ওই শিক্ষককের যৌন হয়রানীর অভিযোগে কয়েকবার মিটিংও করেছেন এলাকাবাসি। এর পরেও শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টা নাগাদ স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে।

খবর পেয়ে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পরে যান। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বিকেল তিনটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত)সেলিম রেজা বলেন, উপজেলা সহকারী কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান বলেন, শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

 

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নিউইয়র্ক পুলিশে ইন্সপেক্টর পদোন্নতি বাংলাদেশী বংশোদ্ভূত খন্দকার আব্দুল্লাহ’র

ডাসারে পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

ঈদগাঁওতে বাউকুল চাষে ভাগ্যবদল : বাগান জুড়ে উৎসবের আমেজ 

নানা আয়োজনে ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শেরপুরে নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত জাবি শিক্ষার্থী আফসানা করিম

যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদকে জগন্নাথপুর পৌর বিএনপির সম্মাননা স্মারক প্রদান

৬ জানুয়ারী সিরাজুল আলম খাঁনের ৮৩’তম জন্মবার্ষিকী

ফুলের চারা উৎপাদন করে স্বাবলম্বী আত্রাইয়ের মেছের আকন্দ

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের পুনঃনির্বাচন তফসিল ঘোষণা

ডিমলা ও জলঢাকায় শীতে ইরি-বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা