বাংলাদেশ সকাল
সোমবার , ২৬ ডিসেম্বর ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালীসহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২২ ১০:২৮ অপরাহ্ণ

বেনাপোল প্রতিনিধি॥ যশোরের শার্শায় ফসলি জমি সহ বিভিন্ন স্থান থেকে মাটি কেটে একাধিক ইট ভাটায় বিক্রি করছে ভূমি খেকোরা। আর এ কাজে জড়িয়ে আছে উপজেলার কিছু বর্তমান ও সাবেক ইউপি সদস্য সহ প্রভাবশালীরা। তবে এসব মাটি খেকোরা বিভিন্ন দপ্তরে আর্থিক সুবিধা দিয়ে এ কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

রোববার সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার সোনাতনকাটি লুতফার ও খাইরুল কন্টাক্টার, ইছাপুর গ্রামের মাটি ব্যবসায়ী সিয়াদ আলী ও গোগা বিলপাড়ার বুলবুল ওই সব গ্রামের মাঠ থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় নিয়ে যাচ্ছে। ৮-১০টি ট্রাক্টরে করে ভোর থেকে রাত পর্যন্ত মাটি উত্তোলন করছে ভূমি খেকোরা।

প্রভাবশালী সহ ইউপি সদস্যরা ভূমি থেকে মাটি কেটে ফয়দা লুটছে বলে ভয়ে কেউ মুখ খুলে সাহস পাচ্ছেনা।

নাম প্রকাশ না করা শর্তে মাটি বহনকারী একটি ট্রাক্টরের চালক বলেন, লুতফার, কায়রুল সিয়াদ আলী,বুলবুল সহ আরও বেশ কয়েকজন কন্ট্রাকটর জমির মালিদেরকে বিভিন্ন প্রলোভনে ফেলে মাটি বিক্রি করতে উৎসাহ করে।ফলে এসব জমির মালিকরা নির্ভয়ে দিনে ও রাতের আঁধারে সমান ভাবে মাটি কেটে অর্থ উপার্জন করছে।

সনাতনকাটি গ্রামের একাধিক সাধারণ মানুষেররা জানান, শীতের শুরু থেকেই মাটি কাটা জোর দিয়েছে মাটি খেকো সার্থলোভীরা। দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ট্রাক্টরের জন্য রাস্তায় চলাচল করা যাচ্ছে না। রাস্তার পাশে বিভিন্ন ফসল ধুলাবালিতে নষ্ট হয়ে যাচ্ছে। বাসা বাড়িতে বসবাস করা যাচ্ছে না।

মাটি কাটা এলাকার চাষিরা জানান, মাটি কাটা বন্ধ না হলে একদিকে যেমন কৃষি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে মাটি বহনকারী ট্রাক্টরের জন্য এসব সড়ক দিয়ে চলাচল দূরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ ধুলার কারনে স্বাস্থ্যের উপরও ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে।ইছাপুর গ্রামের সিয়াদ আলী বলেন, লেখালেখির কি দরকার, সবাইকে ম্যানেজ করে মাটি কাটা হয়।

সনাতনকাটি গ্রামের লুৎফার বলেন, মাটি কেটে ভাটায় না দিলে ইট কোথা থেকে পাবেন। তাছাড়া মাটি কাটার সাথে ইউপি সদস্যরা জড়িয়ে রয়েছে তাদেরকে আগে বন্ধ করতে বলেন।

এ বিষয়ে শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম বলেন, এভাবে মাটি কেটে বিক্রয় ও স্থানন্তরের কোন সুযোগ নেই। পাশাপাশি জনভোগান্তি হয় এমন কাজ করতে দেওয়া হবেনা। এ বিষয়ে তদন্ত করে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে মিডিয়াকর্মী ও এলাকার সচেতন মহলকে আরো সচেতন হওয়ার আহবান জানান ভূমি ফারজানা ইসলাম।

দেশের বর্তমান পরিস্থিতিতে এক টুকরো জমিকেও গুরুত্বের দেখতে বলেছেন দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী। অথচ শার্শা উপজেলার ভূমি খেকোরা ফসলি জমি গ্রাস করতে যেন মহাউৎসবে লিপ্ত হয়েছে। উল্লেখিত স্থান ছাড়াও শার্শার নিজামপুর, গোড়পাড়া, পাকশিয়া, কাশিপুর, চটকাপোতা, রুদ্রপুর, বাগআঁচড়া সহ বিভিন্ন স্থানে মাটি কাটার উৎসবে লিপ্ত হয়েছে ভূমিদস্যু ও মাটি খেকোরা। এদের হাত থেকে পরিত্রান পেতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছার নাভারণ হাইওয়ে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালন

গুরুদাসপুরে নাইট ক্রিকেট ও ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত 

ভূরুঙ্গামারীতে কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে গেছে ২০০ বছরের ঐতিহ্যবাহী বটগাছ; লণ্ডভণ্ড জনজীবন

ঝিকরগাছায় সেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার অধিকার কারও নেই : প্রধানমন্ত্রী

রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের শেষ শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মোসলেম উদ্দিন আহমেদ

নিউইয়র্কে ৭ মে থেকে কার্যকর রিয়েল আইডির বাধ্যবাধকতা

প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

পাথরঘাটায় সাইবার নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা; বিএমএসএস সহ বিভিন্ন সংগঠনের নিন্দা

রাণীশংকৈলে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার