বাংলাদেশ সকাল
রবিবার , ২৭ জুলাই ২০২৫ | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

শিক্ষা মন্ত্রণালয়ের সংবর্ধনা ও পুরষ্কার পেলো বাগমারার ৪০ শিক্ষার্থী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২৭, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

 

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় এসএসসি ও এইচএসসিতে সেরা শিক্ষার্থীদের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করা হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিক্ষা অফিস রাজশাহী এবং বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব।

হাট গাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মাহমুদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার রুহিয়া কাশেম, বাগমারা উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশীদ মামুন।

অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে কৃতি ২০ জন করে মোট ৪০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়। সেই সাথে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয় ওই সকল শিক্ষার্থীদের হাতে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ভারতের হুগলী জেলা ডানকুনি ৮ নং রেলগেট বন্ধের প্রতিবাদে গণ আন্দোলন 

গুরুদাসপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ 

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্স নির্মাণ: পরিদর্শনে ডিসি

চন্দনাইশে ডিজিটাল মেলা উদ্বোধন করলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি 

বাগআঁচড়ায় নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সাংবাদিক পরিবারসহ ৫টি পরিবার পানিবন্দি

দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশনের উদ্বোধন, দেশের রেল নেটওয়ার্কে যুক্ত কক্সবাজার

কাশিয়ানীতে দূর্গাপূজার প্রস্তুতি সভা 

কালকিনিতে অবৈধ মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিহত কৃষক

জলঢাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাঁই

চট্টগ্রামে টিকটকার কর্তৃক অপহৃত ৮ম শ্রেণীর ছাত্রী উদ্ধার, আটক তিন অপহরণকারী