বাংলাদেশ সকাল
রবিবার , ৩১ মার্চ ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সুনামগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এসআই নিহত ও গুরুতর আহত এ এসআই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৩১, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ

 

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ রাস্তার নোয়াগাঁও এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে মহিউদ্দিন আহমদ নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ কোর্টে কর্মরত রয়েছেন।

সোমবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য সুনামগঞ্জ কোর্টের দোয়ারাবাজার জোনে দায়িত্বরত এসআই ছিলেন। এছাড়াও এই ঘটনায় আরেক পুলিশ সদস্য এএসআই মামুন আহমদ গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিলেট থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে সুনামগঞ্জ কোর্টে আসছিলেন এসআই মহিউদ্দিন আহমদ ও এ এস আই মামুন আহমদ। তবে গাড়িটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন এএসআই মামুন আর তার পাশেই বসা ছিলেন মহিউদ্দিন। দ্রুতগামী গাড়িটি শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিলেট-সুনামগঞ্জ সড়কে এলে হঠাৎ প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান এসআই মহিউদ্দিন। পাশে থাকা আরেক পুলিশ সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি দেখে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমাদের এক সহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে অপর আরেক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

অবসরে গেলেন ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদ 

জগন্নাথপুরে কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের মত বিনিময় ও লিফলেট বিতরণ 

জুলাই বিপ্লবে পাইকগাছার শহীদ দু’পরিবারে কাছে তারেক রহমানেব ঈদ শুভেচ্ছা

গোপালগঞ্জ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী মোনা হক, জনগণের সেবায় হতে চান এম পি

বাংলাদেশ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে : বাংলাদেশ ন্যাপ

আত্রাইয়ে নামাজ আদায়ে ২০৮ মুসল্লি পেলেন বাইসাইকেল

রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক এর ৯৭৫ তম শাখার উদ্বোধন 

নাটোরে শিক্ষা বিষয়ক পরিকল্পনা সভা

রাণীনগরে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক অবরুদ্ধ