বাংলাদেশ সকাল
শুক্রবার , ৪ অক্টোবর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

সেনাবাহিনীর অস্ত্রলুট ও গাড়ি পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের গোপীনাথপুরে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় রনি সিকদার নিরব নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

গতকাল ০৩/১০/২০২৪ইং বৃহস্পতিবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান রনি সিকদারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় নীরব শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

লালপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন তদারকিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান

বাগমারায় আসামী গ্রেফতার করেও অস্বীকার পুলিশের

ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় মানুষের খাবার বিতরণ 

আরব আমিরাতে প্রবাসীদের জন্য পাঁচ দিনের মধ্যে পাসপোর্ট রি-ইস্যু করবে কনস্যুলেট জেনারেল 

জয়পুরহাটে কালাইয়ে শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

কুড়িগ্রামে দৈনিক প্রতিদিনের কাগজ এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমনের ক্ষেত পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছে আমন চাষীরা

বরগুনার আমতলীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ ধান বিতরণ 

সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ক্যাপ্টেন শহীদ শেখ কামাল’র ৭৪ তম জন্মদিন পালন