বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অবশেষে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষক বদলি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

 

মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : অনেক ঘটনা-রটনার মধ্য দিয়ে অবশেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষককে বদলি করা হয়েছে।

গত সোমবার ১৮ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর রহমান স্বাক্ষরিত চিঠিতে ওই ৪ শিক্ষককে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বদলি করা হয়। আগামি ২১ মার্চের মধ্যে তাদেরকে সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে বলা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বদলি হওয়া ৪ শিক্ষকের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকাকে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সহকারি শিক্ষক ধীরেন্দ্রনাথকে নেকমরদ ফরিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আয়েশা খাতুনকে নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং আবুল কালাম আজাদকে নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অপরদিকে উপজেলার অন্য ৪ শিক্ষককে ডেপুটেশনে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ শিক্ষকের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি না করা, কোচিং বাণিজ্য, শিক্ষক দ্বন্দ্ব, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ ইত্যাদি বিষয়ে অভিভাবকরা অভিযোগ করেন। এনিয়ে ওই বিদ্যালয়ে দু’পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটে যা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। দু’পক্ষের অভিযোগ ইউএনও, জেলা শিক্ষা অফিসার ও থানা পর্যন্ত পৌঁছে।

অভিযোগের প্রেক্ষিতে গঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ বদলির আদেশ দেন। এদিকে বদলিকৃত ওই শিক্ষকদের মধ্যে দু’জন শিক্ষক চিঠি গ্রহণ না করে বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবিরে নেমেছেন বলে জানা গেছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

জনগণের কল্যাণের জন্যই বিএনপি’র রাজনীতি করে : মানিকছড়িতে সম্প্রীতি সমাবেশে ওয়াদুদ ভূইয়া 

নাটোর সহ রাজশাহীর ৮ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পলাতক ঘাতক বাস চালক গ্রেফতার

রাণীশংকৈলে কোচের ধাক্কায় নিহত ১, আহত ২ 

বঙ্গবন্ধুর জন্মদিনে ১০৩ জনের রক্তদান, প্রশংসায় ভাসছেন ছাত্রলীগের রাব্বী

যশোরে মারপিটের ঘটনায় চারজনকে অভিযুক্ত করে মামলা

দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে তালেবান প্রশাসনের বৈঠক; যা জানা গেলো

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাদ; প্রতিবাদে মানববন্ধন 

দীর্ঘ প্রতীক্ষার পর স্মার্ট আইডি কার্ড পেতে চলেছেন পালংখালি ইউনিয়ন পরিষদের ভোটাররা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখলে আল্লাহ খুশি হবেন