বাংলাদেশ সকাল
শনিবার , ১৩ জুলাই ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

অভিনব কায়দায় কাঁঠালভর্তি পিকআপে মাদক পাচারকালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ০২ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১৩, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ

 

সবুজ মিয়া, রংপুর : মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি। র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় রংপুরের গঙ্গাচড়ায় কাঁঠালভর্তি পিকআপে অভিনব কায়দায় মাদক পাচারকালে রংপুর র‌্যাব-১৩ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, গতকাল শনিবার ১৩ জুলাই ভোরে ব্যাটালিয়ন সদর র‌্যাব-১৩  রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ০৫ নং লক্ষীটারী ইউনিয়নের সরকারটল গ্রামস্থ কাকিনা বাজার থেকে বুড়িরহাট গামী  পাঁকা রাস্তার উপর তল্লাশি করে কাঁঠালভর্তি পিকআপে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচার কালে ৪৪৯ বোতল ফেন্সিডিল সহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী নারায়নগঞ্জ জেলার রুপগন্জ থানার চনপাড়ার সেলিম মিয়ার পুত্র উজ্জল মিয়া (২৮), ও একই থানার মৃত আবুল হোসেনের পুত্র  শাকিল তালুকদার (২৭) দ্বয়কে গ্রেফতার করে।

এ ব্যাপারে সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে সালমান নূর আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় আসামীদের হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় পথচারী নিহত

চান্দগাঁও আবাসিকে ফ্ল্যাটের হিস্যা চাইতে গিয়ে রক্তাক্ত ভূমির মালিক

শিকলবাহা ৭নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠিত 

দেবহাটায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক যশোরের মোঃ ওমর ফারুক 

শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে মামুনকে এমপি নির্বাচিত করুন : খোরশেদ আলম সুজন 

রাণীশংকৈলে ইউপি সচিবের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

প্রশংসিত ঈদগাঁওর শিক্ষার্থীদের নান্দনিক কর্মযজ্ঞে

অনলাইন জুয়া : বাংলাদেশের আইনি প্রেক্ষাপট ও বিশ্লেষণ

সিকিম থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানির রং বদল