বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আদালতে মামলা অপহরণ, পিবিআই পেল ভিন্ন গন্ধ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১০:৪৬ অপরাহ্ণ

ক্রাইম ডেস্ক॥ আদালতে মামলা অপহরণ হলেও পিবিআই পেল ভিন্ন গন্ধ। বাগেরহাট জেলা আদালতে দায়ের করা অপহরণ মামলার জট খুলতে ভিকটিম ও অপহরণকারী খোঁজে আলোর মুখ দেখাল পিবিআই, বাগেরহাট।

গত ২৪/১/২০২৩ ইং তারিখ ভিকটিম রাইসার পিতা রাজিব আহমেদ রাজু বাদী হয়ে বিজ্ঞ আদালতে রাজু শেখ ওরফে ফুটা রাজু (২৬) নলদা, ফকিরহাট জেলা বাগেরহাট গং দের বিরুদ্ধে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করার অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযোগটি পিবিআই বাগেরহাট কে তদন্তপূর্বক ভিকটিমকে উদ্ধার ও প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

সে মোতাবেক দীর্ঘ তদন্তে পিবিআই বাগেরহাট আজ ২৩শে ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত পিটিশন মামলার ভিকটিম রাইসা ইসলামকে বাগেরহাট শহর থেকে ভিকটিমের পরিবারের সহায়তায় উদ্ধার করে পরীক্ষার জন্য হাসপাতে প্রেরণ করা হলে তিনি পরীক্ষা করবেন না মর্মে জানালে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। বিজ্ঞ আদালত ভিকটিমের জবানবন্দী গ্রহণ পূর্বক নিজ জিম্মায় প্রদান করেন।

পিবিআই বাগেরহাট অভিযোগটি তদন্ত করে জানতে পারে প্রেমের সর্ম্পক স্থাপন করে ভিকটিম এনামুল এর সাথে অজ্ঞাতস্থানে চলে যায়।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদে ভিকটিম রাইসা ইসলাম জানান যে, কেউ তাকে অপহরণ করেনি। তিনি স্বেচ্ছায় স্বজ্ঞানে এনামুল হাসান এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করছেন। তাদের প্রেমের সর্ম্পক বাবা মা মেনে না নেয়ায় তারা পালিয়ে বিয়ে করেছেন। এতে কোন জোরাজুরি বা হুমকি প্রদান করা হয়নি। এমনকি কেউ তাকে ভুল বুঝিয়েও নিয়ে যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার

মাদক ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে – শ্রাবনী রায়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সিংড়ায় লিফলেট বিতরণ শেষে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক 

ঈদগাঁওর সংবাদকর্মী পূত্র জামি চমেকে চিকিৎসাধীন : দোয়া কামনা 

নড়াইলের মৎস্য চাষীরা প্রশিক্ষণ নিতে কোটচাঁদপুর মৎস্য হ্যাচারীতে 

জামালপুরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মাটিরাঙ্গায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক

একুশে পদক প্রাপ্ত কবি সুকুমার বড়ুয়ার জন্মজয়ন্তী ও স্মারক সম্মাননা আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৪

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এমপি এনামুল হক