বাংলাদেশ সকাল
শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আমতলীতে সাকুরা বাসের চাপায় নির্মাণ শ্রমিক নিহত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

মহিবউল্লাহ কিরন, বরগুনা: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী সেতু সংলগ্ন স্থানে সাকুরা পরিবহনের বাসচাপায় নির্মাণ শ্রমিক শুভ হাওলাদার (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতুর কাছে একটি বাড়িতে নির্মাণ কাজ করছিলেন। দুপুরে সড়কের পাশে রাখা বালু আনতে গেলে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তুপের ওপর উঠে পড়ে। এতে শুভ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আমতলী থানা পুলিশ ও আমতলী ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, শুভকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

নিহতের শ্যালক বিধান গাইন বলেন, শুভ দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক রাজ মিস্ত্রীর কাজ করতেন। সেদিনও কাজের জন্য বালু আনতে গিয়ে সাকুরা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।

আমতলী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম জানান, নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আদালতের আদেশ অমান্য, যশোরে চেয়ারম্যানকে ৫ দিনের কারাদন্ড

আমতলীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

আফগানিস্তানকে পাত্তাই দিলনা বাংলাদেশ; বিশ্বকাপে দুর্দান্ত শরু করল টাইগাররা

রাণীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

দেবহাটায় প্রধানমন্ত্রী দেয়া বীর মুক্তিযোদ্ধারদের কম্বল বিতরন

রাজশাহীতে আ. লীগের জনসভায় মানুষের ঢল নামবে : মেয়র লিটন

অসুস্থ্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখতে ক্লাবের সদস্যবৃন্দ

যুক্তরাষ্ট্র আ.লীগের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক এড. আতাউর রহমান শামীমের প্রয়াণে প্রধানমন্ত্রী ও প্রবাসীদের শোক 

পাইকগাছায় ট্রলির চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশু কন্যা জান্নতুলের

আমতলীতে বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দিতে পথে ব্রীজ ভেঙ্গে ৯ জন নিহত