বাংলাদেশ সকাল
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আশাশুনিতে সেতুর প্রাচীরে ধাক্কা; ঘটনাস্থলেই ২ কলেজ ছাত্রের মৃত্যু, আহত ১

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ

 

আব্দুল্লাহ আল মামুন : নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর প্রাচীরে ধাক্কা খাওয়ায় দুই মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রের মৃত্যু ও এক কলেজ ছাত্র আহত হয়েছে।

বুধবার ভোর ৬টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি -দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রকে আশাঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে কালিগঞ্জ ডিগ্রী কলেজের ইন্টার পরীক্ষার্থী নয়ন ঘোষ (১৮), তার সহপাঠী একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮) ও তাদের সহপাঠী একই গ্রামের তারক চন্দ্র ঘোষের ছেলে কর্ণেল ঘোষ (১৮)।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কর্ণেল ঘোষ জানান, তিনিসহ নয়ন উইলিয়াম একই মোটরসাইকেলে মঙ্গলবার দুপুর দুটোর দিকে গুরুআশ্রম তালা উপজেলার জেঠুয়া গ্রামের শ্রীশ্রী হরিবালা আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে তারা বুধবার ভোরে তিনজন একই মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন উইলিয়াম। পথিমধ্যে ভোর ৬টার দিকে কাদাকাটি- দরগাহপুর সড়কের শ্রীধরপুর সেতুর প্রাচীরে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খাওয়ায় একটি ডোবায় পড়ে নয়ন ও উইলিয়াম ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, দুই কলেজ ছাত্রের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান

রায়পুরাতে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহে ইয়াসমিন হত্যা দিবসে মানববন্ধন 

টিকটক, ফেসবুকের আসক্তি কমাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন বন্ধের নিদের্শনা

সাংবাদিকের উপর হামলা: কারাগারে চেয়ারম্যান 

নড়াইল ক্রাইম ইনভেস্টিগেশন সেল উদ্ধার করল হারিয়ে যাওয়া মুঠোফোন, ফিরিয়ে দিল মালিকদেরকে

সুনামগঞ্জের সুরমা ইউপি চেয়ারম্যান কর্তৃক ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার প্রতিবাদে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

কালীগঞ্জে প্রধানমন্ত্রীর দেয়া দৃষ্টিনন্দন ঘর পেলেন ১৫৭ পরিবার

গুরুদাসপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত