বাংলাদেশ সকাল
রবিবার , ১ জুন ২০২৫ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

আসন্ন ঈদ-উল-আযহা’য় যাতায়াত নিরাপদে নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ

 

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ:  নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে ১লা জুন রবিবার বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে সড়ক ও মহাসড়কের যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদের লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ লোক গ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন। তাই তারা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে খুব সহজেই নিজেদের গন্তব্য স্থানে পৌঁছাইতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আইনশৃঙ্খলা বাহিনী ও পরিবহন মালিকদের প্রতি নির্দেশ প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহিদুল মিঞা এবং সঞ্চালনা করেন বিআরটিএ নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহবুবুর রহমান।

সভায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিএ, সিটি করপোরেশন, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সুধীজন অংশ নেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, রুট পারমিটবিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন যানবাহন চলাচলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ঈদের পূর্বে ৪ থেকে ৬ জুন এবং ঈদের পরে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত পণ্যবাহী যানবাহন চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়, তবে পশুবাহী ও জরুরি সেবা এর আওতার বাইরে থাকবে।

দুর্ঘটনা ও যানজট নিরসনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল বা যাত্রী পরিবহন রোধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিটি করপোরেশন, বিআরটিএ এবং মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে পৃথক ভিজিলেন্স ও মনিটরিং টিম গঠনের বিষয়ে আলোচনা হয়।

সভায় মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রম জোরদারকরণ, মহাসড়কের পাশে অস্থায়ী পশুর হাট ইজারার বিষয়ে দিকনির্দেশনা এবং বাস টার্মিনালে ফিটনেস পরীক্ষার জন্য বুথ স্থাপনের প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়।ঈদ উপলক্ষে যেন অতিরিক্ত ভাড়া চাপিয়ে যাত্রীদের হয়রানি না করা হয় সেদিকে লক্ষ রাখারও নির্দেশ দিয়ে থাকেন। পরিশেষে সবার প্রতি মঙ্গল কামনা করে বলেন ঈদ হোক আনন্দময় ও যাত্রা হোক নিরাপদ।এ সময় নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ বিভিন্ন যানবাহন মালিক কমিটি ও বিভিন্ন সংগঠনের নেতা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

কেমপি’র অপরাধ পর্যালোচনা সভায় কাজের স্বীকৃতি দিলেন কমিশনার মোজাম্মেল হক 

ইসরাইলি জেনারেলকে আটক করেছে ফিলিস্তিনিরা 

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তি উদযাপনে প্রস্তুতিসভা 

ঝিনাইদহ জেলা কারাগারে দন্ড প্রাপ্ত কয়েদির মৃত্যু

গুরুদাসপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার 

যশোর জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের ক্যাশ বক্স ছিনতাইয়ের অভিযোগ

সিসি ক্যামেরাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাণীশংকৈল পৌরকার্যালয়ে চুরি: আতংকে পৌরবাসী

সুনামগঞ্জে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সংস্থার ৩ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্দ্যোগে বৃটেনের কার্ডিফে সভা অনুষ্ঠিত

ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়ায় কলেজ ছাত্রকে হত্যা