বাংলাদেশ সকাল
শুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ

 

ইমাম হাছাইন পিন্টু, নাটোর : নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও পিকআপসহ ৮ ডাকাতকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলো মুন্সিগঞ্জ জেলার শ্রী নগর থানার খোদাই বাড়ি গ্রামের মৃত আব্দুল জলিল বেপারীর ছেলে মোঃ আমিনুল ইসলাম(৬৬), বরিশাল জেলার হিজলা থানার নরসিংহপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ ওলি উদ্দিন খান(৩২), ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানার নবী নগর গ্রামের মৃত্যু আব্দুল আওয়ালের ছেলে মোঃ ইমরান খান(২৩), জয়পুরহাটের মজিব নগর গ্রামের মোঃ মফিজের ছেলে মোঃ মোসলেম(৪৩), গাইবান্ধা জেলার পলাশ বাড়ি থানার কেশবপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গাফ্ফার(৪২), একই এলাকার জাইতরবালা গ্রামের মৃত্যু আসকর আলী মন্ডলের ছেলে মজনু মিয়(৩৪), শকুনা কেশবপুর গ্রামের মঙ্গলার ছেলে অমল কুমার(২৭) ও চকবালা গ্রামের মোঃ আমিনের ছেলে এমরান হোসেন(১৮)।

গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গতরাতে উপজেলার কাছিকাটার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ থাকা কিছু লোককে সন্দেহ হলে তাদের ধাওয়া করে পুলিশ। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে পুলিশ ওই পিকআপ থেকে আটজনকে আটক করে। এ সময় ডাকাতদের নিকট হতে দেশীয় অস্ত্র, হলুদ রংয়ের একটি পিকআপ, ১টি তালাকাটার যন্ত্র ও হেক্স মেশিন,৭টি হেক্স ব্লেড ২টি লোহার পাইপ জব্দ করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় রুপপুর প্রকল্পের ১ শ্রমিক নিহত, আহত ২

রামগড়ে ১৫০ পিচ ইয়াবা সহ যুবক আটক

বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১১

যশোরে রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে বেজায় খুশি মানুষ

বিদায়ী নভেম্বরে ৫৮৬ সড়ক দুর্ঘটনা; নিহত ৬৪৩ আহত ৮২৬

নওগাঁর আত্রাইয়ে জমি দখলের অভিযোগ

সুনামগঞ্জে পঞ্চগ্রাম মহিলা মাদ্রাসার আয়োজনে পুরস্কার বিতরনী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিকরগাছায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্নীতি প্রতিরোধ ঐক্য পরিষদের মানববন্ধন

পার্বতীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত