বাংলাদেশ সকাল
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ইটভাটায় মোবাইলকোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ৫, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ

 

বুলবুল আহমেদ (স্টাফ রিপোর্টার) নেত্রকোনা :

ইটভাটায় মোবাইলকোর্ট, জরিমানা ভাঙচুর বন্ধের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নেত্রকোণায় ইটভাটা মালিক-শ্রমিক।

মঙ্গলবার (০৪ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নেত্রকোণা সদর উপজেলা শাখা ও শ্রমিকরা এই বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি নেত্রকোণা জেলা শাখার সহ সভাপতি এম এ ওয়াহেদ, সাধারণ সম্পাদক আবুল খায়ের আকন্দ টিটু মাস্টার, সদর উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর, সদস্য জাকির হোসেন আরিফ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইট ভাটার সাথে শত শত শ্রমিক জড়িত। তারা ইট ভাটাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানিয়ে, জিগজাগ ইট ভাটায় পরিদর্শনের নামে প্রতিনিয়ত হয়রানি, মোবাইল কোর্টের নামে জরিমানা ও ভাঙচুর বন্ধের দাবি জানান।

পরে নেতৃবৃন্দ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিন বাসীর উপর ইসরাইলের হামলার প্রতিবাদে রাণীনগরে বিক্ষোভ মিছিল

দুর্গাপূজায় নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান

শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

প্রশিকার মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতামূলক সভা 

ভূরুঙ্গামারীতে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

স্বাধীনতার ঘোষণাপত্র দিবসের অঙ্গিকার

বোদা উপজেলায় এইচএসসি ফলাফলে পাথরাজ সরকারি কলেজ সেরা

ঝিনাইদহে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাটোরে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন পালন 

দুর্গা পূজা উপলক্ষে এলাকায় শান্তি বজায় রাখতে উস্তি থানার উদ্যোগে থানা কমিটির বৈঠক