বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁওতে এবার ডাক্তারের বিরুদ্ধে মামলা : প্রত্যাহারের দাবী 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ২০, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি॥ ঈদগাঁওতে ডাক্তারের ভুল চিকিৎসায় পঙ্গু হতে চলছে এক যুবক। সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে ডাক্তারের শরনাপন্ন হলে সেলাই ও নিয়মিত ড্রেসিং করার প্রায় দুইমাস পরও অবস্থার উন্নতি না হয়ে বরং ক্ষতহানে ইনফেকশনও ভুল ঔষধ সেবনের ফলে পরবর্তী তে যক্ষায় আক্রান্ত হয়েছে রোগী।

এতে সংক্ষুব্ধ হয়ে সম্প্রতি ডাক্তারের বিরুদ্ধে মামলা (নং সিআর ১৮৪/২০২৩) দায়ের করেছেন ভূক্তভোগী নেছার উদ্দিন (২৪)। তিনি ঈদগাঁও সদর ইউনিয়নের কালির ছড়া গ্রামের ছাবের আহমদের ছেলে। সিনিয়র জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আমলী আদালত ঈদগাঁও, কক্সবাজার এ দায়েরকৃত মামলাটি আমলে নিয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।

এতে অভিযুক্ত চিকিৎসক ডা. হাবিবুর রহমান ঈদগাঁওর একটি হাসপাতালে কর্মরত আছেন।

ভূক্তভোগী নেছার উদ্দিন বলেন, দুর্ঘটনায় ডান পায়ের টাখনুর নীচে আঘাতপ্রাপ্ত হয়ে উপরোক্ত প্রাইভেট হাসপাতালে গেলে ডা. হাবিবুর রহমান ক্ষতস্থানে সেলাই করেন ও চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র লিখে দেন৷ তৎপরবর্তীকালে উক্ত চিকিৎসক নিয়মিত ড্রেসিং করেন ও ক্ষতস্হান শুকিয়ে যাবে মর্মে আশ্বাস দেন৷ কিন্তু ঔষধ সেবনকালীন একমাস গত হয়ে গেলেও ক্ষতস্থান না শুকিয়ে বরং পুঁজ নির্গত হতে থাকে। পুঁজের সাথে সেলাইয়ের সুতার অংশবিশেষ বের হতে থাকে।

রোগী আরো বলেন, এতে ব্যাথা-যন্ত্রনা বেড়ে গেলে কক্সবাজার সদর হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার শাহ আলমের শরনাপন্ন হলে তিনি ক্ষতস্থান পরীক্ষা করে ইনফেক্টেড মর্মে ব্যবস্থা পত্র প্রদান করেন। তখন আরেক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. অহিদুল হেলাল ক্ষত স্থান পরীক্ষা করে প্যাথলজিক্যাল টেষ্ট করতে দিলে ক্ষত স্থান যক্ষার জীবানু ধরা পড়ে। এরপর তাকে বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার বক্ষব্যাধি ক্লিনিকে রেফার করেন। বর্তমানে সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছেন ভুক্তভোগী নেছার।

অভিযুক্ত চিকিৎসক বলেন, উক্ত রোগী আগে থেকেই যক্ষায় আক্রান্ত ছিলেন৷ সে কারনে ক্ষত শুকায়নি। এ রোগী বাইরের ফার্মেসী থেকে ড্রেসিং করার ফলে ইনফেকশন হয় বলেও দাবী করেন তিনি।

এদিকে ডাক্তার হাফেজ মাওলানা মোঃ হাবিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা করে হয়রানি করা হচ্ছে। উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানালেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের মুকসুদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রী নন্দিনী বিশ্বাসকে হত্যার অভিযোগ

ঈদগাঁও’র বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন 

১০ লিটারে এক লিটার কম, অভিযানে ধরা খেল যশোর রজণীগন্ধা পাম্প

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৫৬৫ কোটি টাকার বাজেট ঘোষণা

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

যশোরের আড়পাড়া গ্রামে ছুরিকাঘাতে যুবক হত্যা

ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে ধামইরহাট গ্রীন ভয়েস নারী ফুটবল দলের মানববন্ধন

আওয়ামী লীগের পক্ষে টিকটক ভিডিও করার অপরাধে যুবক আটক

আহলান সাহলান বরকতের রমজান