এম আবু হেনা সাগর॥ ঈদগাঁওয়ে বিভিন্ন অঙ্গসংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ চৌফলদন্ডী ইউনিয়ন শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জম্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
১৭ মার্চ সকাল ১১টায় চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর অনুষ্ঠান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহছানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ, কেন্দ্রীয় কমিটি সদস্য, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারী জাগরনের অগ্রদূত, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক এম.পি।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পা দক শাহজাহান মনির,সাবেক চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল,ইউনিয়ন সাবেক সভাপতি হাবিব উল্লাহ, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা জাতির পিতার ১০৩তম জন্মদিন উপলক্ষে কেক কেটে শিশু শিক্ষার্থীসহ মান্যবর্গ ব্যাক্তি ও নেতাকর্মীদের মাঝে খাওয়ান।
ডিসি ক্যামব্রিয়ান স্কুলের বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করলেন রশিদনগরের ডিসি ক্যামব্রিয়ান স্কুল।
১৭ মার্চ সকাল আটটায় স্কুল প্রাঙ্গনে শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু নিয়ে গান,আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ও উপস্থাপনা করে মোঃ ওমর ফারুক। উপস্থিত ছিলেন, পরিচালনা পরিষদের পক্ষে মোস্তফা ইউনুছসহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উদ্যোগে জাতীয় শিশু দিবস পালন: জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ই মার্চ সকাল ৯টায় বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এই উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনন্ম শ্রদ্ধা নিবেদন করলেন স্কুলের প্রধান শিক্ষকের নেতৃত্ব অপরাপর শিক্ষক-শিক্ষিকারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশিদুল জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেন।




















