বাংলাদেশ সকাল
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের যাত্রা : রেজাউল সভাপতি ও শেফাইল সম্পাদক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৪, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা ঈদগাঁওতে অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দ্বি- বার্ষিক এই কমিটিতে ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিমকে সভাপতি, বে-বেঙ্গল নিউজ ডটকম সম্পাদক ও প্রকাশক ওসমান সরওয়ার ডিপোকে সহ-সভাপতি এবং সিবিএন বিডি ডট কমের প্রতিনিধি শেফাইল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী (সম্পাদক- সিবিএন) এবং সাধারণ সম্পাদক সরওয়ার আলম (সম্পাদক ও প্রকাশক- কক্সবাজার টাইমস নেটওয়ার্ক ২৪ ডট কম- সিটিএন) স্বাক্ষরিত পত্র সূত্রে নতুন এ কমিটি অনুমোদন বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ২২ সদস্য বিশিষ্ট এ কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদে ১৮ জনকে মনোনীত করা হয়েছে। সদস্য পদে মনোনয়ন দেয়া হয় চারজনকে।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন চলা অতিমারি কোভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে এতদিন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। জাতীয়, আঞ্চলিক, জেলা ও স্থানীয় নানা নিউজ পোর্টাল ও টিভিতে কর্মরত প্রতিনিধি এবং পোর্টাল- টিভির মালিকানা ও সম্পাদকীয় সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রথমবারের মতো এ কমিটির কার্যক্রম শুরু হয়েছে। নবীন, প্রবীণ, প্রতিশ্রুতিশীল অনলাইন সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে গঠিত এই ক্লাবের সদস্যরা ভবিষ্যতে পূর্ণ পেশাদারিত্বসহ সততা,বস্তুনিষ্ঠতা,ন্যায়-নীতি ও নিরপেক্ষতার সাথে দেশ ও জাতিকে নিরবিবিচ্ছিন্ন সংবাদ সেবা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডিমলা সাবরেজিস্টার অফিসের দলিলে আগুন

রাজশাহীতে বিএনপি’র দলীয় ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে ৩১ দফা দাবিতে কর্মসূচি পালিত

ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের পক্ষে শাজাহানপুর থানা বিএনপির লিফলেট বিতরণ 

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ, শিব কুমার এখন মো: আব্দুল্লাহ 

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গঙ্গাচড়ায় গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রেসক্লাবের সভাপতির জন্মদিন উদযাপন 

সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের পর দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

জগন্নাথপুরের রাণীনগর থেকে অবৈধ  মদের দোকান অপসারণের দাবীতে গ্রামবাসীর সভা

আমতলী সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তার দূর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল