বাংলাদেশ সকাল
শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঈশ্বরদীতে অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকা উদ্ধার,৫ ছিনতাইকারী আটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২০, ২০২৩ ৫:৩৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের সোনালী ব্যাংকের মূল গেইটের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

১৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঈশ্বরদী থানা পুলিশ বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে অবহিত করেন। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাসিরের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদের আটক করে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার (১৬ অক্টোবর) ভোরে নিলফামারী জেলার সৈয়দপুর থানার সাওদিয়া হোটেল ও প্রিমিয়ার হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- খুলনা জেলার কামাল হোসেন, বিল্লাল হোসেন ও মামুন হোসেন এবং বাগেরহাট জেলার আলমগীর ও ঝালকাঠি জেলার জাকির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর থেকেই ছিনতাই চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আর বলেন, আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয় ভাংচুর, আটক ১

সব জল্পনা কল্পনা শেষ করে এপার বাংলায় এলো ১২ মেট্রিক টন রুপালি ইলিশ 

শেরপুরে দুই ট্রাক ভারতীয় চিনিসহ এক চোরাকারবারি গ্রেফতার

বোদায় যৌথবাহিনীর চেকপোস্ট, তল্লাশি

তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র‍্যালী

শেখ রাসেলকে হত্যার সময়েও তাদের বিবেকে বাধেনি : এমপি এনামুল হক

ঝিনাইদহ -১ আসনের সাংসদ আ.লীগের জেলা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে ৩ দিনের শোক 

রাণীশংকৈলে ইমাম-মোয়াজ্জেমদের সাথে পৌর-মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ঝিনাইদহে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

লাখো প্রদীপ প্রজ্জ্বলন করে নড়াইলে ভাষা শহীদদের স্মরণ