বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

উপকূলীয় এলাকায় সিসিডিবির আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথনাটক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০২৩ ১২:০১ পূর্বাহ্ণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা): বর্তমান বিশ্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বিষয় হলো জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ দিন দিন বাড়ছে। ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য সহ জীবন-জীবিকার উপর। জীবিকা হারিয়ে মানুষ নিজ বাস স্থল ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে। এজন্য উপকূলীয় অঞ্চলের মানুষকে সচেতন করা প্রয়োজন।

সেই লক্ষ্যে ৪ সেপ্টেম্বর বিকেল চার টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী মন্দির মাঠে বেসরকারি সংস্থা সিসিডিবি এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক পট গান ও পথ নাটক এর আয়াজন করা হয়।

বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ (স্টেপ এন্ড বিল্ডি-ইন) প্রকল্প এর মাধ্যমে উপকূল অঞ্চলের বিভিন্ন গ্রামে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথনাটক ও পট গান এর আয়োজন করে থাকে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৬ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউ পি সদস্য জি, এম আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিটিবির উপজেলা সমন্বয়ক সুজন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন সিসিডিবি এর স্টেপ এন্ড বিল্ড -ইন প্রকল্পের এস এম মনোয়ার হোসেন, সিসিডিবি-পিসিআরসিবি ও এনগেজ প্রকল্পের স্টাফগণ এবং প্রায় চার শতাধিক স্থানীয় জনগোষ্ঠী।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অসুস্থ্য দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে দেখতে ক্লাবের সদস্যবৃন্দ

প্রধানমন্ত্রীর সাবেক সংসদীয় আসন বরগুনা-৩ পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগণ 

মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন শাহিন

সুনামগঞ্জে জাতীয় পার্টির ৩৯’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গাংনীতে ঘুষ নেয়ার অভিযোগ এলজিইডির প্রকৌশলী   বিরুদ্ধে ঠিকাদারের সংবাদ সম্মেলন

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

চারণ কবি সাইফুল ইসলাম (সাবু) স্মৃতি সংসদের কমিটি গঠন

পৈতৃক সম্পত্তি রক্ষায় ছেলের মামলা

ভালুকায় আগুনে প্রাইভেটকার সহ ৪০ দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারীতে নৈশ কোচ-ট্রাকের সংঘর্ষ; হেলপার নিহত