বাংলাদেশ সকাল
রবিবার , ৪ ডিসেম্বর ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ঈদগাঁওতে ব্যাপক প্রস্তুতি 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৪, ২০২২ ১১:১৭ অপরাহ্ণ

 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও॥ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের জনসভা সফল করতে ঈদগাঁওতে ও ব্যাপক প্রস্তুতি গ্রহন করেন নেতাকর্মীরা।

আগামী ৭ ডিসেম্বর কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে রুপ নিতে কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা বা ওয়ার্ড় পর্যায়ে ব্যাপক প্রস্তুতির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে যৌথ মতবিনিময় সভা সম্পন্ন করেন দলীয় নেতাকর্মীরা।

অন্যদিকে ঈদগাঁও বাজার, স্টেশনসহ বিভিন্ন পয়েন্টেই ব্যানার, পোষ্টারে চেয়ে গেছে। পাশাপাশি মহাসড়কের বিভিন্ন স্পর্টে তোরণও নির্মান করা হয়।

ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দুই দফায় যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঈদগাঁও, জালালাবাদ,পোকখালী, ইসলামাবাদ, ইসলামপুর আওয়ামীলীগের উদ্যোগে যৌথ সভা করে ইউনিয়ন পর্যায়ে। এতে ওয়ার্ডসহ পাড়ামহল্লা ভিত্তিক প্রস্তুতি গ্রহন করা হয়। বর্তমান সরকারের ক্ষমতায় থাকাকালীন সময়ে উন্নয়ন সুফল বার্তা গ্রামীন জনপদের সাধারন মানুষের দূরগোড়ায় পৌছিয়ে দিচ্ছেন নেতৃবৃন্দরা।

দীর্ঘকাল পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন শহর কক্সবাজার শুভ আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারন লোকজনের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সাজ সাজ রব পরিলক্ষিত হচ্ছে ঈদগাঁও এলাকার সর্বত্রই স্থানজুড়ে। প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাংলাদেশ আওয়ামী যুবলীগও তৎপর হয়ে উঠেছে। তারা তাদের মত করে জনসভায় যোগদানের লক্ষ্যে প্রস্তুতিও গ্রহন করছেন।

ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাশেল উদ্দিন রাশেল জানান, কক্সবাজারে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় ১৮শত নেতাকর্মী নিয়ে যোগদান করবো ইনশাআল্লাহ।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম জানান, বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় প্রায় ২ হাজার নেতাকর্মীর বহন নিয়ে অংশগ্রহন করবো ৭ ডিসেম্বর।

ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ জানান,মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় দশ হাজার নেতাকর্মী নিয়ে যোগদান করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি উওম চক্রবর্তী রকেটের পথসভা 

ঝিনাইদহে শিশু ধর্ষণ মামলায় আসামীর যাবজ্জীবন কারাদন্ড

সিংড়ায় প্রকাশ্যে অস্ত্র হাতে মিছিল; জনমনে আতংক 

ঝিনাইদহে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ আটক -৩

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ ২০২৪ পালিত

পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন নারায়ণগঞ্জ গড়ে তোলায় গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির মূল লক্ষ্য

সীতাকুণ্ডে মোটর সাইকেলেযোগে ২ আরোহী এসে লরিতে আগুল দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ

ঠাকুরগাঁওয়ে ভারতীয় নীলগাই উদ্ধার

আপনাদের পাশে অতীতেও ছিলাম, আছি ও থাকব : ঈদগাঁওতে পথসভায় এমপি কমল

নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের উপর হামলা ও তথ্য চাওয়ায় সমকালের সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে অবস্থান কর্মসুচী