স্টাফ রিপোর্টার, ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজার শহরে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি রুজু হয়। এই মামলায় সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, সাবেক উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মারুফ আদনান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ইশতিয়াক আহমেদ জয়, শহর ছাত্রলীগ সভাপতি হাসান তারেক, পৌর কাউন্সিল সালাহ উদ্দিন সেতু, খুরুশকুল ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহানসহ ১শ থেকে দেড়শো অজ্ঞাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করার হয়েছে।
মামলার বাদী কক্সসবাজার সদর মডেল থানার এসআই সেলিম তার করা এজাহারে উল্লেখ করেন, গেল ৪ আগষ্ট কোটা সংস্কার আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করছিল।মিছিল শেষে যখন তারা ফিরে যাচ্ছিল তখন শহরের গুনগাছ তলায় শান্তিপুর্ণ মিছিলে হামলা ও গু’লি চালায় উল্লেখিত বাদী ও আরো শ’দেড়শো জন। এই ঘটনায় একজন মারা যায়।
মামলার রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান।




















