বাংলাদেশ সকাল
বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

কাশিয়ানীতে ভুয়া কাবিনে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা, কারাগারে নারী

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ৩০, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে মিথ্যা তথ্য ও ভুয়া কাবিননামা তৈরী করে মামলা দেওয়ার অপরাধে ছাবিকুন নাহার পারুল (৩৯) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা পিয়া এ আদেশ দেন।

ছাবিকুন নাহার পারুল কাশিয়ানী সদরের বাসিন্দা শেখ আবুল হাসেমের মেয়ে। পারুলের স্বামী ইয়াছিন শেখ ২০১৪ সালে মারা যান এবং দুটি পুত্র সন্তানও রয়েছে।

সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট এম এ আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা নথি ও আদালত সূত্রে জানা গেছে, ভুয়া কাবিননামা তৈরী করে ২০২৪ সালের মে মাসে কাশিয়ানী সদরের বাসিন্দা মো. সবুজ আল সাহবা (৩১) নামে এক যুবককে স্বামী দাবি করে আদালতে যৌতুক মামলা দায়ের করেন ওই নারী। ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে মামলায় উল্লেখ করেন তিনি। এ মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাকে কারাগারে পাঠায়। ৩ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান ওই যুবক। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সিআইডি মামলার ঘটনার সত্যতা পায়নি। এরপর ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলার অভিযোগ এনে মামলা করেন ভূক্তভোগী ওই যুবক। সেই মামলা রোববার হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন চেয়েছিলেন ওই নারী। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি বলেন, যৌতুক মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী সময়ে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত