বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গঙ্গাচড়ায় সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ৬:২৫ অপরাহ্ণ

 

সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার : রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় জনগণের সাথে পুলিশের মেলবন্ধন সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন এর নির্দেশনায় এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান এর তত্ত্বাবধানে গতকাল বুধবার দীনব্যাপী ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে মডেল থানা এলাকার স্কুল, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৩টি, পাশাপাশি হাটবাজার ও বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যালয়ে মোট ১৬টি, সর্বমোট ২৯টি আলোচনা সভা, উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলিতে চুরি প্রতিরোধ, মাদকদ্রব্যের অপব্যবহার ও কুফল, বাল্য বিবাহ প্রতিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে পুলিশ ও জনগণের মধ্যে একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, জনগণের সহযোগিতার মাধ্যমেই সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আল ইমরান জানান, রংপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং গংগাচড়া থানার উদ্যোগে এ ধরনের সচেতনতা সৃষ্টির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্মীয় নেতাদের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় 

জেএসডি’র কেন্দ্রীয় নেতা মোহাম্মদ ইলিয়াস মিয়ার সহধর্মিনী নাসিমা আক্তারের মৃত্যুতে যুক্তরাষ্ট্র জেএসডি’র শোক 

নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ পালন

গুরুদাসপুরে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন

সুকৌশলে পাচারকালে ১১ হাজার পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি 

সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজের দৃষ্টি নন্দন পিঠা উৎসব

মহালছড়িতে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

যশোর মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু, আহত ৫

আমতলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত