বাংলাদেশ সকাল
রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ

 

বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গীর হায়দারাবাদ এলাকায় গত শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গুদামের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ মামুন জানান, ঝুট ব্যবসায়ী কাইয়ুমের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রাথমিকভাবে পানি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুন দ্রুত পাশের ব্যবসায়ী আব্দুল আজিজ ও মিজানের গুদামে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, গুদামের ভেতরে প্লাস্টিক জাতীয় ফেব্রিকস ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে দীর্ঘ সময় লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

আধুনিক কৃষি যান্ত্রিকরনের দিকে ঝুঁকছে রাণীনগরের কৃষকরা

সাতক্ষীরা থানাঘাটায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তালেব 

অসহায় দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বেনাপোল সমাজকল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ 

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

যশোর কৃষি জোনের ৬ জেলায় ৬ হাজার ৩৪২ হেক্টর জমিতে রশুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ

শেরপুরে গাঙচিল শীতকালীন সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সিদ্বিরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালে পুলিশের বাঁধা

সাংবাদিকতায় বিশেষ অবদানে সম্মাননা স্বারক পেলেন বাঁশখালীর কৃতি সন্তান আনিছুর রহমান 

পটিয়ায় বিবাদীগণের বিরুদ্ধে ভাংচুর-লুটপাটের অভিযোগ