বাংলাদেশ সকাল
বুধবার , ২৯ মে ২০২৪ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও রিভলবার সহ ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৯, ২০২৪ ৯:২০ অপরাহ্ণ

 

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশন একালার কাশিমপুর থানার লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল-রিভলবারসহ তিন ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।

বুধবার (২৯ মে) দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (ডিসি-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান গণমাধ্যমকে। তিনি জানান, মঙ্গলবার (২৮ মে) রাত ৮টার দিকে লোহাকৈর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একদল ডাকাত বনের ভেতর অবস্থান করছিল। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ডাকাত সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের তিনজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলো- পাবনার সুজানগর থানার রায়পুর ক্ষেতুপাড়া এলাকার মৃত খবির উদ্দিনের ছেলে মনির মোল্লা (৩৮), বগুড়ার গাবতলী থানার মাঝিপাড়া এলাকার মৃত লৈমুদ্দিনের ছেলে মো. বাদশা প্রামাণিক (৪১) ও গাইবান্ধার সাদুল্লাপুর থানার রাঘবিন্দুরপুর এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে মো. রাশেদুল ওরফে আল আমিন (৪২) গ্রেপ্তারের পর জনসম্মূখে তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া তাদের কাছ থেকে একটি হাইড্রলিক কাটার, একটি স্টিলের চাকু ও রেইনকোট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কাশিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। অপর দু’জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মনিরের বিরুদ্ধে ১০টি মামলা, বাদশা প্রমাণিকের বিরুদ্ধে ৩টি ও আল-আমিনের বিরুদ্ধে দুইটি মামলা চলমান রয়েছে। পুলিশ জানায় তারা গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকেন। বিজ্ঞপ্তির বরাতে জানা যায় তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদাত হোসেন সুমন, সহকারী পুলিশ কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আমির হোসেন ও কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানোয়ার জাহানসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

বাইডেনের চেয়ে ট্রাম্পের নেতৃত্বে প্রতি বেশি আস্থা মার্কিনিদের : নিউইয়র্ক টাইমসের জরিপ 

আলহাজ্ব আহমেদুর রহমান এর ১৮ তম মৃত্যু বার্ষিকী পালিত 

কালীগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে ৩ জনের মৃত্যুর ঘটনায় আটক ১  

বোবাদের নিরব কান্না কেউ শোনেনা: এ্যাড. শাহানাজ জামান

বিএমএসএস রাজশাহী বিভাগের সভাপতি কে কাউন্সিলর সুমনের ফুলের শুভেচ্ছা 

বিমানের টিকেটের দাম কমানোর দাবী জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে

বরেণ্য রাজনীতিক তরিকুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

দলে ফিরলেন বহিষ্কৃত যুবলীগ নেতা গাংনীর সাবেক মেয়র আশরাফুল

ডাসারে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে জখম ! আদালতে মামলা

ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে বিএনপির সম্মেলন ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা