বাংলাদেশ সকাল
শুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু: ‘প্রবীণদের সেবা দিন-আপনার বার্ধক্যের প্রস্তুতি নিন’এই প্রতিপাদ্য নিয়ে চলনবিলের প্রবীণ জনগোষ্টিকে স্বাস্থ্য সেবা প্রদান করতে নাটোরের গুরুদাসপুর উপজেলা খুবজিপুরে দিনব্যাপি ওই কর্মসূচি পালন করে ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এল্ডারলি কেয়ার বাংলাদেশ’এর আয়োজনে শুক্রবার সকাল থেকে শিশু থেকে বৃদ্ধ গ্রামিন জনপদের সুবিধা বঞ্চিত এমন হাজার তিনেক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছেন। দেশবরেণ্য শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেছেন।

জানা যায়‘এল্ডারলি কেয়ার’ বেসরকারি একটি সেবা সংস্থ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান তাঁর জন্মভূমি গুরুদাসপুরের খুবজিপুরে ‘এল্ডারলি কেয়ার’ নামের সংস্থাটি প্রতিষ্ঠা করেন। গুরুদাসপুর উপজেলার প্রায় ১ হাজার ৭শ প্রবীণ রোগী ‘এল্ডারলি কেয়ারে’র সদস্য। মূলত এসব সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের চিকিৎসা দিতেই প্রতি বছর ওই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

এছাড়াও এল্ডারলি কেয়ারের সদস্য নেই এমন নানা বয়সি আরো প্রায় ১ হাজার ৩শ রোগীও চিকিৎসা সেবা নিয়েছেন। চিকিৎসার পাশাপাশি এসব রোগীদের বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির এর সভাপতিত্ব উপজেলার খুবজিপুরে অধ্যক্ষ আব্দুল হামিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইচ উদ্দিন, গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী ও উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম-১০ আসনে নৌকার মাঝি মহিউদ্দিন বাচ্চু’র জন্য ভোট চাইলেন রেজাউল আলম রনি  

পাঁচবিবিতে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত 

যশোরে জামায়াত নেতা হত্যায় জড়িত পাঁচ কিশোর গ্যাং গ্রেফতার 

ডিমলায় ব্যবসায়ীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দিলো দুর্বৃত্তরা

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

বিএমএসএস রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্ভোধন ও মহানগর আহবায়ক কমিটি গঠনের প্রস্তাবনা

সা’দ পন্থীদের নিষিদ্ধের দাবীতে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

নাসিরনগরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত

জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে আটক যুবক

যথাযথ মর্যাদায় দেবহাটায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালিত