বাংলাদেশ সকাল
রবিবার , ২১ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুরুদাসপুরে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর আপন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২১, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ

ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের গুরুদাসপুরে দু’টি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলায় ৯৯.০৬ মিটার দীর্ঘ এবং বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী (হরদমা) নদীতে ৭৫.০৬ মিটার দুটি ব্রীজ নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (২১মে) নির্মান কাজের উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)অফিসসুত্রে জানাগেছে,স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে ১৭কোটি ৪৩লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এটি নির্মান হলে দুই ইউনিয়নের অন্তত ১০ গ্রামের মানুষের পারাপারের ভোগান্তির অবসান হবে।

ব্রীজ নির্মান কাজের উদ্বোধন শেষে পিপলা মাদ্রাসা গুরুদাসপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আ.লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বার বার জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি আওয়ামী লীগের আছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকাকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন মিয়া, বিয়াঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া,জেলা আওয়ামী লীগের সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি,জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিয়র রহমান, উপজেলা আ. লীগের সহ সভাপতি প্রভাষক মোজাম্মেল হক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিল্টন উদ্দিনসহ প্রমুখ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

যশোরে ট্রাকের ধাক্কায় ভিক্ষুক নিহত

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আইবিএমসি ছাত্রলীগের শীতবস্ত্র বিতরণ

সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন 

কালিগঞ্জ প্রেসক্লাবে দলীয় ভাবমূর্তি ক্ষুন্নের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

সবার জন্য সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইসলামপুরে হচ্ছে অক্সিজেন সাপোর্ট সেন্টার

মহান বিজয় দিবসে আমতলীতে বেসরকারী সংস্থা আশা’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন ঘিরে মাদক জুয়া রমরমা

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নি’হত