বাংলাদেশ সকাল
রবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গুলশানে বহুতল ভবনে আগুন,জীবন বাঁচাতে ছাদে অবস্থান  আটকে পড়া মানুষের একাংশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ

মোঃ শিমুল বিশ্বাস॥ রাজধানীর গুলশান-২ এলাকায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনে আটকে পড়া মানুষের মধ্যে অনেকেই জীবন বাঁচাতে ভবনের ছাদে অবস্থান নিচ্ছেন ।

এ ঘটনায় ভবনটিতে অনেকেই আটকা পড়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত ৩ জন মহিলাসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের সাততলায় আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ৩ জন আহত হয়েছেন। আর আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অনেকে ভবনের ছাদে আশ্রয় নিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে দূর্ঘটনাস্থলে গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজের তদারকিতে যোগ দিয়েছেন তিনি।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রামের উদ্বোধন ও অবহিতকরণ সভা 

কোটচাঁদপুরে ৯ বছরের শিশু ধর্ষণের দায়ে আটক ফুফা

দেশকে স্থিতিশীল করা জরুরী; দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিবৃতি জেএসএফ বাংলাদেশে’র

প্রধানমন্ত্রী চট্টগ্রাম আগমন উপলক্ষ্যে সর্বস্তরের নিকট লিফলেট বিতরণ

ঈদগাঁওতে ঝাঁকজমক পূর্ণ পরিবেশ জন্মাষ্টমী উৎসব পালিত

পাইকগাছায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলপুরে ভূমিহীন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

কোটচাঁদপুর সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত 

জাবিতে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে জেএসএফ বাংলাদেশ 

ডিমলায় যৌতুক না পেয়ে গৃহবধুকে পিটিয়ে বাড়ী থেকে বের করে দেওয়ার অভিযোগ