বাংলাদেশ সকাল
বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় মারধরের শিকার হন “দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ মোঃ ইমরান(আল ইমরান)”।

এ দুজনের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা আক্কাস সিকদার এবং তারিকুল ফকিরসহ ৫/৭ জন তাদের হামলা করেছে। গোপনে খোঁজনিয়ে জানতে পারে, আক্কাস সিকদার বিভিন্ন অপরাধের সংঘে জড়িত এবং লোকাল চাঁদবাজি- টেন্ডারবাজি করে থাকেন। অর্থের বিনিময় মারামারি করেও থাকেন।

সাংবাদিক শেখ মোঃ ইমরান বলেন, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। কিশোর গ্যাং এর নেতা আক্কাস সিকদার বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফেরার পথে আজিজুর শরিফের দোকানের সামনে আসলে আক্কাস সিকদার ও তারিকুল ফকির কতিপয় ৫/৭ জন নিয়ে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও আশরাফুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করান।

ঘটনার পর আশরাফুজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ডাসারে ফসলি জমিতে ঘের কাটায় বাধাঁ দেওয়ায় কৃষকদের নামে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ

চট্টগ্রামে নিখোঁজের আট দিনেও সন্ধান মেলেনি শিশু আয়নী’র

বই মেলায় পাওয়া যাচ্ছে নূরুল ইসলাম নূরচানের তিন বই

ঝিকরগাছায় সেবা সংগঠনের ঈদ উপহার পেলেন ৫০০ অসহায় পরিবার 

কালীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রতিষ্ঠা বার্ষিকী স্থগিত করে ক্যালিফোর্নিয়া বিএনপি’র বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ ও দোয়া মাহফিল 

পশ্চিম বাংলায় পঞ্চায়েত নির্বাচনে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

গুরুদাসপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

সাংবাদিকদের ক্ষেপাবেন না- নড়াইলের পিঠা উৎসবে বিএমএসএস নেতৃবৃন্দ

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান প্রধান উপদেষ্টার