বাংলাদেশ সকাল
সোমবার , ১৮ মার্চ ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

গোপালগঞ্জে ৫০ কেজি গাঁজা ও ০১টি পিকআপসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মার্চ ১৮, ২০২৪ ১২:২৩ পূর্বাহ্ণ

 

মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ : র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং দেশের নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া সমাজে মাদকের ভয়াল থাবা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

এর অংশ হিসেবে আজ সকাল ৭ টার সময় র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প, গোপালগঞ্জ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ হরিদাসপুর পূর্বপাড়া গ্রামের হরিদাসপুর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি একটি পিকআপে করে গোপনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ০১নং আসামী আজিজ শেখ (২৬). পিতাঃ আবু তালেব শেখ, সাং-সুলতানশাহী, থানাঃ গোপালগঞ্জ সদর, জেলাঃ গোপালগঞ্জ, ০২ নং আসামী মোঃ জাবেদ হোসেন (২৩)পিতাঃ খোরশেদ আলম, সাং-আদর্শ গ্রাম, ৩নং আসামী মোঃ ইমানুর রহমান (২১), পিতাঃ গিয়াস উদ্দিন, সাং-বাশখালী, ৪নং আসামী আরিফ হোসেন (২৬), পিতাঃ জহুরুল হক, সাং-ধুম, সর্ব থানাঃ মিরশরাই, জেলাঃ চট্টগ্রাম র‌্যাবের নিকট আটক হন।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীদের হেফ্জত হতে ৫০ কেজি গাজা ও গাজা পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উক্ত মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব ৬ ভাটয়াপাড়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ রাসেল জানান

গ্রেফতারকৃত আসামীগণকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সর্বশেষ - এক্সক্লুসিভ