বাংলাদেশ সকাল
শনিবার , ২৭ মে ২০২৩ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

চট্টগ্রামে গাছ কাটতে বাঁধা দেওয়ায় তরুণীকে হত্যার হুমকি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৭, ২০২৩ ৯:২৫ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিনিধি॥ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর থানা এলাকার আরেফিন নগর বাঁইশ কলোনীতে গাছ কাটতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে আফরোজা আক্তার (৩১) এক নারীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। গত (২৬ মে) শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিজের নিরাপত্তার স্বার্থে বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করেন এই নারী। যার জিডি নং ১৮৭৬।

জিডির উল্লেখ মতে অভিযুক্তরা হলেন- মোঃ রফিক (৫৫) ও তার ছেলে মোঃ রাজু (৩০) এবং স্ত্রী রুজি বেগম (৪৫)।

জানা যায়, অভিযুক্ত ৩ ব্যক্তি জোরপূর্বক গাছ কাটতে আসলে তাতে বাঁধা দেন আফরোজা আক্তার। তখনই তার উপর অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। গালাগাল ও হুমকির একটি ভিডিও আমাদের অফিসে রয়েছে। গালাগালির একপর্যায়ে আফরোজাকে প্রাণনাশের হুমকি দেন ২ নং অভিযুক্ত রাজু।

আফরোজা আক্তার বলেন, আমি আমার জীবনের নিরাপত্তার সাথে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি বর্তমানে নিরাপদ নই। তারা যেকোনো সময় আমার উপর সন্ত্রাসী হামলা চালাতে পারে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পাইকগাছায় দখল ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন 

ডাসারে আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

যশোরের রমজান হত্যা মামলার দুই আসামি আটক 

কাশিয়ানীতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডাসারে সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ

দাঁড়িয়ে থাকা পুলিশ সুপারের গাড়িতে বাসের ধাক্কা, আহত ৩ পুলিশ সদস্য

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

জগন্নাথপুরের কিশোর রিংকন হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

মেহেরপুরে জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ সদস্য গ্রেফতার 

দেবহাটার নবাগত ইউএনওকে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান