ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫’তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর চান্দগাঁও ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক সাইফুদ্দিন সাইফের উদ্যােগে নেতাকর্মীদের নিয়ে কেক কেঁটে উদযাপন করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের (গ) ইউনিটের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, ‘গ’ ইউনিট আওয়ামিলীগের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, সাধারন সম্পাদক মোহাম্মদ নূরউদ্দিন, বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ মুরাদ, ছাত্রনেতা মিরাজুল আরেফিন,আবু তৈয়ব তাসনিম, মিজান, রানা, মুন্না, সোহেল, রাহি, রাফি, রাহাত, তানভির, আলভি, সম্রাট, অপেল, আকাশ, বিপ্লব, কাইছার, ইমরাজ, মুরাদ, রনি প্রমুখ।




















