মোঃ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি :
দিনাজপুরের চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়ন পরিষদ এ গ্রাম আদালত বিষয়ক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ই মার্চ বুধবার বেলা ১১ টায় উপজেলার ৯নং ভিয়াইল ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, চিরিরবন্দরের আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক একটি র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি মোছাঃ নাদিয়া নাহিদ। এসময় সকল ইউপি সদস্য, সদস্যা,শিক্ষক, সাংবাদিক, ঈমাম ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















