বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২৫ মে ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ছাত্র ছাত্রীদের সচেতনতা মূলক দিকনির্দেশনা দিলেন ওসি শাহ্ কামাল আকন্দ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ২৫, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ

এনামুল হক ছোটন॥ আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, বাল্য বিবাহ সম্পর্কে ধারণা নিতে হবে, বাল্য বিবাহের কুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে এবং সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে- ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতা মূলক সেমিনারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দ এ কথা বলেছেন। ময়মনসিংহে আত্মহত্যা প্রবণতা হ্রাস, বাল্যবিয়ে বন্ধ, ইভটিজিং ও মাদক নিয়ন্ত্রণে বুধবার (২৪ মে) সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর ২৬ নং ওয়ার্ডের আমলীতলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র- ছাত্রীদের মাঝে সচেতনতামূলক সেমিনারে বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার)।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি শাহ্ কামাল আকন্দ আরও বলেন, মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং ইত্যাদি চলমান সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য তোমাদের সঙ্গে আজ কথা বলতে এসেছি। দিন দিন এসব সমস্যা সমাজে প্রকট আকার ধারণ করছে। সবাইকে বলছি, সবার আগে নিজের এবং পরিবারের ভালো বুঝতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে, পরিবাকে সচেতন করতে হবে এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা লাভ করতে হবে। যেকোনো মূল্যে এটি প্রতিহত করতে হবে। যেকোনো সমস্যার সম্মুখীন হলে পরিবার ও শিক্ষকগণের সহযোগিতা ও পরামর্শ নিবে। যদি বেশী প্রয়োজন হয় তাহলে পুলিশ বা আইনের সহায়তা নিবে।

সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক, অত্র বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহ শিক্ষকগণ এবং ছাত্র -ছাত্রীবৃন্দ।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বই অনুদান দিয়েছে বাংলাদেশ দূতাবাস

দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কমিটি গঠন 

আল্ট্রাসনোগ্রাফিতে রোগীকে আঘাত করে অজ্ঞান, অনুসন্ধানে লাঞ্চিত নারী সাংবাদিক ! সাংবাদিক সংগঠনের নিন্দা

ডামি নির্বাচন সরকারের নৈতিক পরাজয় : হাজী আনোয়ার হোসেন লিটন

মেহেরপুরে ডিবি পুলিশ অভিযানে ইয়াবাসহ আটক ১

দেবহাটার কৃতি সন্তান কাওছার পিপিএম পদকে ভূষিত

শেরপুরের নকলায় ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

দেবহাটায় সরিষা গাদায় আগুন, কৃষক পরিবারে হতাশা

রাণীশংকৈলে আগুন পুড়ে কৃষকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

মেহেরপুর আওয়ামী লীগের শান্তিপূর্ণ মহাসমাবেশ