বাংলাদেশ সকাল
বুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

জগন্নাথপুরে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

রিয়াজ রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে॥ জগন্নাথপুর পৌর শহরের টিএন্ডটি রোডে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানাগেছে।

গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছেন। আগুনের লেলিহান শিখা দেখে বাজারের ব্যবসায়ীসহ এলাকার হাজার হাজার লোকজন অগ্নিকান্ডস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে প্রানপন চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট সহ এলাকার লোকজন প্রায় ২ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই সম্পূর্ণ দোকান গুলো পুড়ে ছাঁই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিস টিমের অদক্ষতা ও অবহেলার কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে সময় লেগেছে বলে ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের জনবল সহ সক্ষতা বাড়াতে কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আল মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করেছি। আমাদের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রনে আনতে কোন ধরনের অবহেলা ছিলনা। তাছাড়াও আমাদেরকে সহযোগিতা করতে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: তারেক হাসান ভূইয়ার নেতৃত্বে সুনামগঞ্জ থেকে আরেকটি টিম ঘটনাস্থলে এসে কাজ করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ছিনতাই হওয়া অটো উদ্ধার ও দুই ছিনতাইকারী গ্রেফতার 

ঐতিহাসিক মুজিব নগরে ‘সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

দেবহাটায় ২ জনকে ৫শত পিচ ইয়াবাসহ ৪জন আসামী আটক 

সুনামগঞ্জে বিএডিসির ৫০/৬০ লাখ টাকার মালামাল চুরি, চাকুরি হারানো মুক্তিযোদ্ধা কন্যার পূণ নিয়োগ

কয়লার দাম বাড়ানোর প্রতিবাদে ভাটা মালিকদের মানববন্ধন 

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থার আর্থিক সহায়তা প্রদান

রাণীনগরে মাদুর শিল্প রক্ষার্থে প্রথমবারের মতো সোনালী ব্যাংকের ঋণ বিতরণ

ডোমারে তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী

মহানগরীর গাছা প্রেসক্লাবের সভাপতি আমির আলি সম্পাদক হামিদ খান

ইন্ডিয়ান তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে বাংলাদেশে চম্পট  তরুণ, পিছু ধরে বাংলাদেশে পিয়াংকা