বাংলাদেশ সকাল
বুধবার , ১ জানুয়ারি ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছার এক গৃহবধূকে ভারতে পাচার মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৫ ৩:২৭ অপরাহ্ণ

 

রিফাত আরেফিন : যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের এক গৃহবধূকে ভারতে পাচার মামলায় পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলায় অভিযুক্ত আসামিরা হলেন-ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের পাপিয়া খাতুন, তার ভাই নুর, আব্দুল মালেক ও তার স্ত্রী সাথী বেগম ওরফে সায়রা ও যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার প্রিয়া।

মামলার অভিযোগে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। অভাবের সংসারে আসামি পাপিয়াসহ অন্যরা তার স্ত্রীকে ভালো বেতনে ভরতে চাকরির প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে ২০২২ সালের ১ফেব্রুয়ারি আসমিরা ওই গৃহবধূকে তার বাড়ি থেকে নিয়ে যায়। ভারতে পৌছে ওই গৃহবধূ তার স্বামীকে জানায় সে আসামি পাপিয়ার সাথে আছে। মাঝেমধ্যে ওই গৃহবধূর সাথে বাড়ির লোকজনদের মোবাইলে কথা বলিয়ে দিত পাপিয়া। পাপিয়া প্রতিমাসে ৪ /৫ হাজার টাকা পাঠাতো গৃহবধূর স্বামীর কাছে। ২০২৩ সালের ১৭ অক্টোবর গৃহবধূ বাড়িতে ফোন করে জানায় তাকে আসামি পাপিয়া মহারাষ্ট্রের একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দিয়েছে। পরে খোঁজখবর নিয়ে যশোরের একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে নিষিদ্ধ পল্লী থেকে পুলিশের মাধ্যমে উদ্ধার করা হয়। পরে ওই সংস্থার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ওই ৫ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় মানব পাচার দমন আইনে মামমলা করেন। এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের দেয়া বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত পাপিয়া ও পিয়াকে পলাতক দেখানো হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে পাঁচবিবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

মাদক সম্রাজ্ঞী মুক্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশে জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

বোদায় ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

বাল্য বিবাহ বন্ধে যুব সংগঠন এবং সিএসও নেটওয়ার্ক এর মধ্যে সংযোগ স্থাপন সভা 

পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরীর গড়তে মসিক এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত 

ভুলে ভরা পাঠ্য বই সংশোধনের দাবিতে চট্টগ্রামে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন

পাইকগাছার মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও প্যারালাইন্সডদের জন্য হুইল চেয়ার ও স্টেয়ার বিতরণ

নালিতাবাড়ীতে ধান ক্ষেত থেকে এক নারীর মৃত দেহ উদ্ধার

সড়কে আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে: আইজিপি মামুন