বাংলাদেশ সকাল
শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিকরগাছার পল্লীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল দুই বিঘা পেঁপে বাগান 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিবাদী করে থানায় লিখিত অভিযোগ করেছেন লাউজানী গ্রামের মৃত মোমিনুল হকের ছেলে মোহাইমেনুল হক @ মিন্টু (৫২)। তিনি এলাকার একজন চাষী ও উদ্যোক্তা। ব্যাংক থেকে লোন নিয়ে সে এলাকায় চাষাবাদ করে। তার দ্বারাই এলাকার অনেক অসহায় পরিবারের সংসার চলে। ভুক্তভোগীর দাবী এলাকার অসাধু ব্যক্তিরা প্রায় সময় তাকে সর্বস্বান্ত করার জন্য এমন অপকর্ম পরিচালনা করছে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, থানাধীন লাউজানী গ্রামের মোহাইমেনুল হক @ মিন্টু নওদাপাড়া গ্রামে ০৫ বিঘা জমি লিজ নিয়ে পেঁপের চাষ করেছে। এমতবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তার জমির মধ্যে থেকে ০২ বিঘা জমির অনুমান ৮০০ ফলন্ত পেঁপে গাছ কেটে অনুমান পাঁচলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। ইতি পূর্বেও অজ্ঞাতনামা ব্যাক্তিরা তার অন্য ক্ষেত থেকে কলার কাধি সহ ২০০ কলা গাছ কাটিয়া দেয় ও গত অনুমান ০৩ মাস পূর্বে লাউজানী রেল ক্রসিংয়ের পাশের কলার দোকান পুড়িয়ে দেয়, দোকানের পাশে থাকা কলাগাছ কেটে ফেলে। এছাড়াও গত শনিবার (০২ ডিসেম্বর) রাত্রে তার বসত বাড়ীর আঙ্গীনার দেওয়াল ভেঙ্গে বসত বাড়ীর মধ্যে থাকা পানির ৩ হর্স পাওয়ারের সেচ মোটর ও অন্যান্য জিনিস পত্র চুরি করে নেয়। এই বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, মিন্টু নামের একব্যক্তির পেঁপে বাগান কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটে মেয়ে হতে ছেলেতে রূপান্তরিত খাদিজা

কালীগঞ্জে বিদ্যালয়ের বই চুরি করে বিক্রির সময় জনতার হাতে আটক

যুক্তরাষ্ট্র আ.লীগের নামে ১৪ই এপ্রিল সভা অবৈধ ও অসাংগঠনিক;  ৯৭ সদস্যের প্রতিবাদ ও যৌথ বিবৃতি

নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক

জনবসতিপূর্ণ এলাকায় পোল্টি খামার; দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী 

টুঙ্গিপাড়ায় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট

জগন্নাথপুরে সুনামগঞ্জ ৩ আসনের এমপি প্রার্থী শাহীনুর পাশার মতবিনিময় 

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত 

বাংলাদেশের হাইস্কুলে পড়া শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র 

রাজশাহী টিটিসি অধ্যক্ষের বিরুদ্ধে নারী চিফ ইনস্ট্রাক্টরকে আপত্তিকর প্রস্তাব দেয়ার অভিযোগ