বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদন্ড

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ: ঝিনাইদহে অস্ত্র মামলায় আলমগীর হোসেন নামের এক ব্যক্তিকে দুটি ধারায় ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত । বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ আব্দুল মতিন এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামী আলমগীর হোসেন সদর উপজেলার বড় মান্দার বাড়িয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামী আলমগীরকে পুলিশ রিমান্ডে এনে মামলার মুল ঘটনা ও রহস্য নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পূর্বের তথ্য অনুযায়ী জিজ্ঞাসাবাদ করলে আসামীর নিকট অবৈধ অস্ত্র আছে বলে স্বীকার করে। পরে আসামীর নিজবাড়ি মান্দার বাড়িয়া গ্রামে ২০১৯ সালের নভেম্বর মাসের ১২ তারিখ পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামীর বাড়ির পেছনের খড়ের পালার মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ব্রজবল্লভ সাধু পরদিন ১৩ নভেম্বর সদর থানায় অস্ত্র আইনে আলমগীরের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১২ ডিসেম্বর আদালতে চার্জশীট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামীকে অস্ত্র আইনের একটি ধারায় ৭ বছর সশ্রম ও অপর ধারায় ১০ বছরের কারাদন্ড প্রদান করে। আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

অস্বচ্ছল বিশ্ববিদ্যালয় চান্সপ্রাপ্ত ছাত্রীকে ওসি কামালের সহযোগিতার হাত

ঝিকরগাছায় লাগামহীন নিত্যপ্রয়োজনীয় পণ্য, দাম আকাশচুম্বী

স্বরাষ্ট্র উপদেষ্টার নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩১তম জন্মবার্ষিকী ৮ সেপ্টেম্বর

হিরো আলমের সাথে উপ-নির্বাচনে সহিংসতার বিরুদ্ধে ইইউ সহ ১২ দেশের যৌথ বিবৃতি

শনিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

হরিণাকুন্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-২০, আটক-৫

কাশিয়ানিতে সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বঙ্গবন্ধু একাডেমি ভবনের উদ্বোধন

যশোরে ফ্লাট কেনার নামে প্রবাসীর ৬৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

কালকিনিতে ‘৯ হাজার ভোট পিটাইয়া দেবো’ আ. লীগ নেতার ভিডিও ভাইরাল