বাংলাদেশ সকাল
সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় দুই নারীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

 

শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে তুচ্ছ ঘটনায় রাহেলা বেগম ও অন্তরা খাতুন নামের দুই নারীকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশীরা। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজনরা জানাই রোববার সন্ধ্যায় রাহেলার ছেলে রিয়াদ (১২) এর সাথে প্রতিবেশী ডাবলুর ছেলে সাব্বির (১৫) তুচ্ছ ঘটনায় হাতাহাতি হয়। এরই জের ধরে সাব্বিরের পিতা ডাবলু, সুমন মাহাতাব এসে রিয়াদদের বাড়ি হামলা চালায় সে সময় রাহেলা বেগম ও তার বৌমা অন্তরা খাতুন কে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্বজনরা উদ্ধার করে সেখান থেকে রাহেলা বেগম ও অন্তরা খাতুন কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত