বাংলাদেশ সকাল
শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

শেখ শফিউল আলম লুলূ,ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে এঘটনা ঘটে। নিহতরা হলো রাজবাড়ী জেলার আসাদ আলী ও মানিকগঞ্জ জেলার এনামুল হোসেন। তারা দুইজনে শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর সাব জোনাল অফিসের মিটার রিডার হিসাবে কর্মরত ও কামান্না গ্রামের একটি বাড়ি ভাড়া করে বসবাস করে আসছিল।

জানা যায়, সকালে ভাড়া বাসায় ভিজা কম্বল শুকাতে গিয়ে টাঙানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

পল্লী বিদ্যুৎ সমিতির হাটফাজিলপুর সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কামরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পান হাটফাজিলপুর পল্লী বিদ্যুতের মিটার রিডার আসাদ আলী ও এনামুল হোসেন বাসার উঠানে পড়ে আছে। পরে দেখা যায় কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এতথ্য নিশ্চিত করেন শৈলকুপা থানা অফিসার ইনচার্জ(ওসি) ঠাকুর দাস মন্ডল।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত ২

কালীগঞ্জে অপহরণের দু’মাসেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর ছাত্রী 

কাশিয়ানীতে নিখোঁজের তিনদিন পর নারীর অর্ধ্বগলিত লাশ উদ্ধার 

গাংনীতে লাইলীর চেয়ারের আঘাতে রক্তাক্ত জখম হলেন আকছেদ

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

সীতাকুন্ডে সড়ক দূর্ঘটনায় নিহত ৩; আহত ২

কোটচাঁদপুরে চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র জাল করে আদালতে মামলা 

নেত্রকোনায় বিদায়ী জেলা প্রশাসক বনানী বিশ্বাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান

নাটোরে কোয়েল সহ ১৬ জনের নামে মামলা: গ্রেপ্তার ৩

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঈদগাঁও যুব ঐক্য পরিবারের শোক