বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১ জুন ২০২৩ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
জুন ১, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন উপলক্ষ্যে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। “টেকশই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১ জুন) সকালে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভুঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ডেইরী অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুজ্জামানসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আলোচনা সভায় সুস্থ জীবনযাপন ও শরীর সুস্থ রাখতে দুধের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং খামারিদের বেশি বেশি দুধ উৎপাদন করে টেকশই দুগ্ধ শিল্প বাস্তবায়নে তাদের উৎসাহিত করা হয়। এবং শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

গো-খাদ্য বিষয়ে অভিযোগ করে গরু খামারিরা বলেন, গো-খাদ্যের যে পরিমাণ মূল্য বৃদ্ধি পেয়েছে সেই হিসেবে গাভী পালন অথবা দুগ্ধ খামার স্থাপন করে টিকে থাকাতে আমাদের অনেক হুমকির মুখে পড়তে হয়। তাই টেকশই দুগ্ধ উৎপাদনে খামার ব্যবসায়ীরা গো-খাদ্যের মূল্য কমানোর দাবী জানান।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীর মৃত্যু

বোনের ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে দুই ভাই 

ভূরুঙ্গামারীতে বিকাশ এজেন্টের ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৩

ঈদগাঁওতে নানা কর্মসূচিতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাইবান্ধায় ভাই হত্যার আসামি যশোরে র‌্যাবের হাতে গ্রেফতার

চীনের দাদাগিরি বন্ধ করতে সমুদ্র পথে শক্তি বাড়ালো ভারত

রাণীশংকৈলে আসন্ন পূজা উপলক্ষে প্রতিমা তৈরীতে ব্যস্ত কারিগররা

হোমিও চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার পদবীর দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন

টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেকে উচ্চস্বরে গান-বাজনার দায়ে জরিমানা

ডাসারে সরকারি জমি দখল করে পাঁকা ভবন নির্মাণ; প্রশাসনের রহস্যজনক ভূমিকা