মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার ডাসার উপজেলার আইসার বাজারে অন্বেষণ পাঠাগারের আয়োজনে আজ শুক্রবার বিকেলে পাঠাগারের হলরুমে অন্বেষণ পাঠাগারের ২৩’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুল, কলেজ ও সমমান শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জয়নাল মোল্লা, উপ-সচিব, খাদ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সভাপতি, অন্বেষণ পাঠাগার, আইসার, ডাসার, মাদারীপুর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক, ভিসি, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং সাবেক ভিসি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সুকুমার চক্রবর্তী, প্রাক্তন প্রধান শিক্ষক ও সম্মানিত প্রধান উপদেষ্ট, অন্বেষণ পাঠাগার, আইসার, ডাসার, মাদারীপুর।
মিল্টন রায়, সিনিয়র সহকারী সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। জনাব সাইফ-উল-আরেফীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডাসার, মাদারীপুর।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জনাব সাইফুল ইসলাম, সহ-সভাপতি, অন্বেষণ পাঠাগার এবং অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা।




















