বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১৭, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ

 

রতন দে,মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরের ডাসারে ৩৩ নং ধামুসা মৌজার ১ নং খতিয়ানে ৭২১ দাগের সরকারি খাল অবৈধভাবে ভরাট যে সকল স্থাপনা নির্মিত হয়েছে তা উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডাসার উপজেলাবাসি।

আজ বৃহস্পতিবার সকালে ভূরঘাটা-শশিকর সড়কের ডাসার কাঁঠাল তলা বাজার অবৈধ স্থাপনার সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন সরকারি খাল ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এনিয়ে গত তিন মাস যাবত বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন।

নিজেদের অপরাধ ঢাকতে অপকৌশল অবলম্বন করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানি তথ্য উপস্থাপন করে একটি সংবাদ সম্মেলন করেন সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন। অভিযোগের সঠিক তথ্য প্রমান দিতে না পারায় কোন নিউজ প্রকাশ করেননি সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা। এদিকে এ মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক অপপ্রচার করায় সাংবাদিকরা আদালতে দুই কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেন।

আজ বৃহস্পতিবার সকালে ডাসার কাঁঠাল তলা বাজার সরকারি খাল ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদের দাবিতে ঘন্টা ব্যাপি বিক্ষোভ ও মানববন্ধন করেন উপজেলাবাসি। এতে কৃষকসহ সকল শ্রেনীর পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় শফিজউদ্দিন ঘরামী,অস্রু তালুকদার, রেদোয়ান হোসেন রুবেল,মীর অহিদুজ্জামান মিঠু দাবি করে বলেন,এটা অনেক পূর্বের সরকারি খাল। এটা দিয়ে কৃষকরা নৌকায় করে ধান,পাট নিতো। এ খালের পানি দিয়ে কৃষকরা বিভিন্ন ফসল উৎপাদন করতেন। সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন আ’লীগের ক্ষমতার দাপট খাটিয়ে খালটি ভরাট করে অবৈধভাবে একাধিক পাকা ভবন সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। আমরা সরকারের কাছে দাবি করছি, যাহাতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফীন বলেন,ডিসি স্যারের নির্দেশে ইতিমধ্যে ডাসার উপজেলা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আজকে ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। এর আগেও বিভিন্ন মিডিয়ায় নিউজ প্রকাশ হয়েছে। আমরা ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা রয়েছে, তাও পর্যায় ক্রমে আমরা উচ্ছেদ করবো।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে দাঙ্গা লাগাতে উৎসাহিত করছেন সাবেক এমপি আতিক : এমপি ছানু

উখিয়া দোছড়ি বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার চাপা দিয়ে হত্যা

বাংলাদেশ শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আত্মগোপনে থাকা শার্শার গ্রাম পুলিশ মিলনকে পাবনা থেকে উদ্ধার করেছে পিবিআই যশোর 

দুর্নীতি করলে শাস্তি পেতে হবে : রাষ্ট্রপতি

ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন আবু তালেব 

গঙ্গাচড়ায় ইসলামিক রিলিফ “আলো প্লাস” প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ ধৃত দুই

মানসিক ভারসাম্যহীন মায়ের কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন

অন্ত:সত্ত্বার তলপেটে লাঠির আঘাতে শিশুর মৃত্যু: বিচারের দাবীতে সংবাদ সম্মেলন